ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভারের আলোচিত মুসা বাহিনীর প্রধান গ্রেপ্তার সাভারের সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি বাঘায় রুমিয়া হত্যা মামলায় দুই আসামিসহ গ্রেপ্তার ৩ রাজশাহী জেলা যুবলীগ নেতারা আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যে মেতেছেন রাজশাহী মহানগরীতে বাসায় ডেকে জিম্মি করে মুক্তিপণ দাবির অভিযোগ দুই আসামি গ্রেপ্তার, নগদ ১ লাখ ৩৪ হাজার টাকা ও তিনটি স্ট্যাম্প জব্দ সাভার মডেল থানার ওসি মোঃ সাইফুল আলম ঢাকা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো এ সরকারের সময়ে গুম-ক্রসফায়ার হয়নি স্বরাষ্ট্রমন্ত্রী যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা সাভারে ফায়ার ফাইটিং সরঞ্জামের গোডাউনে চুরি, ডিবির অভিযানে গ্রেপ্তার রাজশাহীতে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

সাভারের সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি

আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৩০:১৬ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
44

সরকারি হাসপাতালগুলোতে যেকোনো ধরনের অব্যবস্থাপনা দূর করতে হলে বিচ্ছিন্ন পদক্ষেপের পরিবর্তে সুনির্দিষ্ট ও পরিকল্পিতভাবে কর্মসূচি হাতে নিতে হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, এমপি।

​আজ শনিবার (৩১ অক্টোবর ২০২৬) দুপুরে সাভারের থানা রোড এলাকায় অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট (বিআইএইচএম) পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ​প্রতিমন্ত্রী বলেন, “এক জায়গায় গিয়ে অব্যবস্থাপনা দেখলাম এবং সেখানে তাৎক্ষণিক ব্যবস্থা নিলাম—এতে করে কেবল সেই নির্দিষ্ট জায়গাটি ঠিক হলো, কিন্তু এতে তো পুরো দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থা ঠিক হয়ে গেল না।

দেশজুড়ে চিকিৎসাসেবার মান টেকসই ও দীর্ঘমেয়াদী উপায়ে উন্নত করতে সমন্বিত ও পরিকল্পিত উদ্যোগ নেওয়ার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন। ​চিকিৎসকদের পেশাগত দক্ষতা বাড়াতে এই প্রতিষ্ঠানের ভূমিকার কথা তুলে ধরে ড. এম এ মুহিত জানান, চিকিৎসকদের উচ্চতর প্রশিক্ষণ ও প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যেই এই হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট গড়ে তোলা হয়েছে।

এর মাধ্যমে দেশের স্বাস্থ্য খাতের মানবসম্পদ উন্নয়ন আরও ত্বরান্বিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ​ পরিদর্শন ও পরবর্তীতে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন— স্থানীয় সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুস্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব এ এন এম বজলুর রশিদ। ​এছাড়া মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

২ thoughts on “সাভারের সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি”

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাভারের সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি

আপডেট সময় : ১২:৩০:১৬ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬