ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভারের আলোচিত মুসা বাহিনীর প্রধান গ্রেপ্তার সাভারের সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রয়োজন পরিকল্পিত কর্মসূচি বাঘায় রুমিয়া হত্যা মামলায় দুই আসামিসহ গ্রেপ্তার ৩ রাজশাহী জেলা যুবলীগ নেতারা আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যে মেতেছেন রাজশাহী মহানগরীতে বাসায় ডেকে জিম্মি করে মুক্তিপণ দাবির অভিযোগ দুই আসামি গ্রেপ্তার, নগদ ১ লাখ ৩৪ হাজার টাকা ও তিনটি স্ট্যাম্প জব্দ সাভার মডেল থানার ওসি মোঃ সাইফুল আলম ঢাকা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো এ সরকারের সময়ে গুম-ক্রসফায়ার হয়নি স্বরাষ্ট্রমন্ত্রী যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা সাভারে ফায়ার ফাইটিং সরঞ্জামের গোডাউনে চুরি, ডিবির অভিযানে গ্রেপ্তার রাজশাহীতে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

বাঘায় রুমিয়া হত্যা মামলায় দুই আসামিসহ গ্রেপ্তার ৩

আবুল হাশেম রাজশাহী ব্যুরোঃ
  • আপডেট সময় : ১১:৪০:৩১ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ ২৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
32

রাজশাহীর বাঘায় পারিবারিক বিরোধে রুমিয়া বেগম হত্যা মামলায় তাঁর দেবর রেন্টু (৫২) ও ভাতিজা বিদ্যুৎকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৩০ অক্টোবর) রাতে রাজধানীর আদ্-দ্বীন হাসপাতাল থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। শনিবার (৩১ অক্টোবর) সকালে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। এ নিয়ে এই মামলায় মোট ৩ জন গ্রেপ্তার হলো।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২০ অক্টোবর সকালে উপজেলার কিশোরপুর কামারপাড়া এলাকায় জমিজমা নিয়ে বিরোধের জেরে বড় ভাই কামাল ও তাঁর স্ত্রী রুমিয়াকে মারধরের অভিযোগ ওঠে ছোট ভাই রেন্টু, তাঁর ছেলে বিদ্যুৎ, বিউটির বিরুদ্ধে। এতে রুমিয়া গুরুতর আহত হন। প্রথমে তাঁকে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৬ অক্টোবর তাঁর মৃত্যু হয়।

রুমিয়ার মৃত্যুর পর ঘটনাটি হত্যা মামলায় রূপ নেয়। মামলার তদন্ত কর্মকর্তা এসআই আনোয়ার হোসেনের তত্ত্বাবধানে এসআই জামাল উদ্দিন ও সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে রেন্টু ও বিদ্যুৎকে গ্রেপ্তার করেন। এর আগে ঘটনার দিন বিউটি বেগমকে আটক করেছিল পুলিশ।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক বলেন, “অক্লান্ত পরিশ্রম করে ঢাকা থেকে রুমিয়া হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সকালে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবারের স্বজনেরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

২ thoughts on “বাঘায় রুমিয়া হত্যা মামলায় দুই আসামিসহ গ্রেপ্তার ৩”

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাঘায় রুমিয়া হত্যা মামলায় দুই আসামিসহ গ্রেপ্তার ৩

আপডেট সময় : ১১:৪০:৩১ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬