ঢাকা ০৬:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩, হায়েস মাইক্রোবাসসহ অস্ত্র উদ্ধার পদ্মার কলতানে মেতে উঠল ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও গ্রামীণ মেলা সাভারের দুর্গাপূজার নিরাপত্তায় ভ্যানগার্ডের মতো থাকবে বিএনপি বললেন গয়েশ্বর চন্দ্র রায়। সাভারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে রোগীর চাপ ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ে নতুন নির্দেশনা সাভার পৌরসভায় মেয়র পদে প্রার্থী হতে চান খোরশেদ আলম, মানবিক ও মাদকমুক্ত পৌরসভা গড়ার প্রত্যয় ঢাকা জেলার শ্রেষ্ঠ সাভার মডেল থানা ওসি সাইফুল সাভার পৌরসভার ১নং ওয়ার্ডে বৃষ্টিতে ভেঙে পড়ার ঝুঁকিতে সড়ক দুর্ঘটনার শঙ্কা দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর প্রেমের সম্পর্কের পর ৪ লাখ টাকা নেওয়ার অভিযোগ তরুণীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ

বাঘায় মাদকসহ বিভিন্ন অপরাধে ৬ জন আটক চরাঞ্চলে রাতভর অভিযান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:০৬:০০ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬ ২৩২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
112

বাঘা থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত ৬ জনকে আটক করা হয়েছে। বাঘা থানার অফিসার ইনচার্জ জনাব সেরাজুল হকের নেতৃত্বে থানার একাধিক চৌকস পুলিশ টিম ইংরেজি ৩০/০৮/২০২৬ তারিখ রাতভর অভিযান পরিচালনা করে এই সাফল্য পায়।

পুলিশ সূত্রে জানা যায়, প্রথমে চকরাজাপুর ইউনিয়নের পদ্মা নদীর দুর্গম চরাঞ্চল তথা মানিকেরচর সহ আশপাশের বিভিন্ন চর এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৪ জন পলাতক আসামিকে আটক করা হয়।

এরপর রাজশাহী শহরে অভিযান পরিচালনা করে আরও ১ জন পরোয়ানাভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করা হয়। সবশেষে চন্ডিপুর এলাকায় অভিযান চালিয়ে অবৈধ মাদকদ্রব্য শুকনো গাঁজাসহ ১ জন আসামিকে আটক করা হয়।

গ্রেফতারকৃত সকল আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় এবং মাদকসহ আটককৃত আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ। এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ জনাব সেরাজুল হক বলেন, এটি আমাদের নিয়মিত কাজের অংশ। অপরাধীদের গ্রেফতারে আমরা বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছি।

থানা পুলিশের এই অভিযান চলমান থাকবে। তিনি সমাজের সকল পেশাজীবী মানুষের কাছে অপরাধ দমনে সহযোগিতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাঘায় মাদকসহ বিভিন্ন অপরাধে ৬ জন আটক চরাঞ্চলে রাতভর অভিযান

আপডেট সময় : ১২:০৬:০০ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬