ঢাকা ১১:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে ২১ পিস ইয়াবাসহ কথিত সাংবাদিক ও বহিষ্কৃত যুবদল নেতা মিশাল আটক সাভারের ছাত্র-জনতার ওপর গুলি চালানো ছাত্রলীগ নেতা রাজু ফের গ্রেপ্তার করে পুলিশ সাভারের ক্যান্সার আক্রান্ত আশরাফের চিকিৎসায় অনুদান সংগ্রহে চ্যারিটি কনসার্ট অনুষ্টিত হয় আড়ানীতে প্রীতি ফুটবল ম্যাচে দুই দলকে জার্সি উপহার দিলেন শামীম সরকার তানোরে ভাতা আত্মসাতের অভিযোগ মুক্তা কম্পিউটার এর মালিক ও কর্মচারীর বিরুদ্ধে সাভারে চাঁদাবাজির অভিযোগে তিন কথিত সাংবাদিক গ্রেপ্তার করে পুলিশ দুদকের জালে অভিযুক্তদের পাল্টা চাল: রেলের ভাবমূর্তি বিনষ্টে মিডিয়া বিভ্রান্তির নতুন খেলা সিটি কর্পোরেশনের খেলার মাঠের সুব্যবস্থাকরণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত সাভারের বহুতল ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু বাঘা পৌরসভার কাশেম-ফকির মাজারে টিউবওয়েল স্থাপন করলেন শামীম সরকার

সাভারের ছাত্র-জনতার ওপর গুলি চালানো ছাত্রলীগ নেতা রাজু ফের গ্রেপ্তার করে পুলিশ

আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৫৮:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ ২৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
28

জামিনে বেরিয়ে কার্যক্রম পরিচালনার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাভার উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রার্থী মোমিনুল ইসলাম রাজুকে (৩২) ফের গ্রেপ্তার করেছে পুলিশ।   শনিবার (২৯ আগস্ট) ভোরে সাভারের ব্যাংক কলোনি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে সাভার মডেল থানা পুলিশ।

রাজু ঢাকা-১৯ আসনের সাবেক এমপি সাইফুল ইসলামের ঘনিষ্ঠ ক্যাডার হিসেবে পরিচিত।   গ্রেপ্তার মোমিনুল ইসলাম রাজু (৩২) মানিকগঞ্জের সাটুরিয়া থানার ধানকরা ইউনিয়নের কামতা গ্রামের আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেনের ছেলে।

দীর্ঘদিন ধরে তিনি পরিবারের সদস্যদের নিয়ে সাভারের ব্যাংক কলোনি এলাকার বি-২৮/১ নম্বর আজহার উদ্দিন ভিলার তৃতীয় তলায় বসবাস করে আসছিলেন।   জানা যায়, রাজু আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঢাকা-১৯ আসনের সাবেক পলাতক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলামের ঘনিষ্ঠ ক্যাডার হিসেবে পরিচিত।

সাইফুল ইসলাম ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে আওয়ামী লীগ সরকারের আমলে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর রাজু সাভার উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদে প্রার্থী হন। দলীয় হাইকমান্ডের নজরে আসতে এবং নিজের রাজনৈতিক অবস্থান শক্ত করতে ছাত্র-জনতার আন্দোলন দমনে তিনি সক্রিয় ভূমিকা নেন বলে সুস্পষ্ট অভিযোগ রয়েছে।

পুলিশ জানায়, ছাত্র-জনতার ওপর হামলার মামলায় এর আগে গ্রেপ্তার হয়ে জামিনে মুক্ত হলেও তিনি ছাত্রলীগের তৎপরতা চালিয়ে যায়। সম্প্রতি বিদেশ থেকে অর্থ এনে আবার মিছিল ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগে তার ওপর নজরদারি বাড়ানো হয়।

পরে সাভার মডেল থানার এসআই মোঃ সাখাওয়াত ইমতিয়াজের নেতৃত্বে এসআই আব্দুর রহমান, এসআই শহীদুজ্জামান, এসআই মোস্তাকিম বিল্লাহ যৌথ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।   এ ব্যাপারে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম জানান, নতুন করে অপরাধমূলক কার্যক্রমে সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার দুপুরে আদালতের নির্দেশে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় তাকে কারাগারে পাঠানো হয়

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাভারের ছাত্র-জনতার ওপর গুলি চালানো ছাত্রলীগ নেতা রাজু ফের গ্রেপ্তার করে পুলিশ

আপডেট সময় : ০৭:৫৮:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬