ঢাকা ০৯:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার পৌরসভায় মেয়র পদে প্রার্থী হতে চান খোরশেদ আলম, মানবিক ও মাদকমুক্ত পৌরসভা গড়ার প্রত্যয় ঢাকা জেলার শ্রেষ্ঠ সাভার মডেল থানা ওসি সাইফুল সাভার পৌরসভার ১নং ওয়ার্ডে বৃষ্টিতে ভেঙে পড়ার ঝুঁকিতে সড়ক দুর্ঘটনার শঙ্কা দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর প্রেমের সম্পর্কের পর ৪ লাখ টাকা নেওয়ার অভিযোগ তরুণীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত বাঘায় পাকুড়িয়া ইউনিয়ন জামায়াতের সিরাত মাহফিল অনুষ্ঠিত রাসুল (সা.) এর আদর্শে সমাজ গড়ার আহ্বান প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন সুমন সরকার রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট প্রধানমন্ত্রী গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত আহত ১ কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে মহিলা দলের কমিটি গঠন

ঢাকার পল্লবীতে রামিসা ধর্ষণ ও হত্যার দ্রুত বিচার দাবিতে উলিপুরে মানববন্ধন

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:৫৩:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬ ২৩৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানী ঢাকার পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার, সুষ্ঠু তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুড়িগ্রামের উলিপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ মে) দুপুরে উলিপুর পৌরশহরের মসজিদুল হুদা মোড়ে ‘সচেতন শিক্ষার্থী সমাজ’-এর ব্যানারে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, শিক্ষক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা শিশু রামিসা হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে দ্রুত বিচারের দাবি তুলে ধরেন এবং শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। মানববন্ধনে বক্তারা বলেন, দেশে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন এবং হত্যার মতো জঘন্য অপরাধের ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে।

অপরাধ সংঘটনের পর দীর্ঘসূত্রিতা ও বিচারহীনতার সংস্কৃতি অপরাধীদের আরও বেপরোয়া করে তুলছে। রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় তার পরিবারের হতাশা ও ক্ষোভ বর্তমান বিচার ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থাহীনতারই বহিঃপ্রকাশ।

সচেতন নাগরিক সমাজের পক্ষে বিশিষ্ট সংগঠক মতলেবুর রহমান মন্জু বলেন, “সমাজে শিশুদের ওপর নির্যাতন ও হত্যার ঘটনা আশঙ্কাজনক হারে বাড়ছে। শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয়েছে, যা মানবিক মূল্যবোধকে প্রশ্নবিদ্ধ করেছে।

অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় শিশুদের নিরাপত্তা আরও ঝুঁকির মুখে পড়বে।” তিনি একই সঙ্গে আলোচিত তনু, নুসরাত, আছিয়া ও মুনিয়াসহ বিভিন্ন হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করারও দাবি জানান।

সাবেক ছাত্রদল নেতা ও সচেতন নাগরিক সমাজের প্রতিনিধি আবু জাফর সোহেল রানা বলেন, “রামিসা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত দ্রুত সম্পন্ন করে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি সারাদেশে সংঘটিত ধর্ষণ, হত্যা ও অন্যান্য গুরুতর অপরাধের সঙ্গে জড়িতদের গ্রেফতার করে কঠোর বিচারের আওতায় আনতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করার সাহস না পায়।

এ সময় প্রভাষক বাশার মাহমুদ, শাহরিয়ার আসাদ, নুরে জান্নাত সিদ্দিকাসহ অন্যান্য বক্তারা শিশু ও নারীর নিরাপত্তা নিশ্চিত করতে সামাজিক সচেতনতা বৃদ্ধি, আইনের কঠোর প্রয়োগ এবং বিচার প্রক্রিয়ার গতি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং দেশের সব শিশু ও নারীর নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। তারা বলেন, অপরাধীদের দ্রুত বিচারের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করা গেলে সমাজে আইনের শাসন প্রতিষ্ঠা পাবে এবং ভবিষ্যতে এ ধরনের নৃশংস ঘটনার পুনরাবৃত্তি কমে আসবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঢাকার পল্লবীতে রামিসা ধর্ষণ ও হত্যার দ্রুত বিচার দাবিতে উলিপুরে মানববন্ধন

আপডেট সময় : ০৭:৫৩:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬