ঢাকা ০৩:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার ও আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামিদের দেখামাত্র গ্রেফতারের নির্দেশ দিয়েছেন সালাউদ্দিন বাবু এমপি সাভারের পুলিশ ক্যাম্প থেকে আসামি পলানোর ঘটনায় দুই জন পুলিশকে ক্লোজড ব্র্যাকের উদ্যোগে বাঘায় ১৫ জন স্বপ্নসারথি কিশোরীকে প্রশিক্ষণ শেষে মুরগির বাচ্চা ও নগদ অর্থ সহায়তা প্রদান চকরাজাপুরে চেয়ারম্যান প্রার্থী জগলু শিকদারের মাজার জিয়ারত নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কুয়াকাটা পৌর বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত উলিপুরে ফুল শিক্ষাবৃত্তি প্রদান ৪৯ শিক্ষার্থী পেল সনদ ও নগদ অর্থ রাজশাহীতে ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ বাঘায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত কুড়িগ্রামের রাজারহাটে গলায় ওড়না পেঁ/চিয়ে শিক্ষার্থীর আ/ত্মহ/ত্যা সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান অবাঞ্ছিত ঘোষণা

উলিপুরে ইসলামিক রিলিফের কিশোরী অধিকার ও সুরক্ষা মেলা অনুষ্ঠিত

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:৩৪:১২ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬ ৮৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
102

বাল্যবিবাহমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে ইসলামিক রিলিফ বাংলাদেশ-এর আয়োজনে বুধবার (৬ মে) উলিপুর বিজয় মঞ্চে “PRiSE (Improving Protection of Children at Risk through Socio-Economic Empowerment)” প্রকল্পের উদ্যোগে ব্যতিক্রমী কিশোরী অধিকার ও সুরক্ষা মেলা অনুষ্ঠিত হয়েছে।

মেলাটি কিশোরীদের অংশগ্রহণে ও পরিচালনায় বিশেষভাবে প্রাণবন্ত হয়ে ওঠে। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উলিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলিপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাঈদ ইবনে সিদ্দিকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা।

এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামিক রিলিফ-এর প্রোগ্রাম ম্যানেজার লাকী আক্তার ও প্রোগ্রাম কো-অর্ডিনেটর শামীম ইউসুফ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “কিশোরীদের সুরক্ষা নিশ্চিত করা এবং বাল্যবিবাহমুক্ত সমাজ গড়তে স্থানীয় প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

ইসলামিক রিলিফের এই আয়োজন তৃণমূল পর্যায়ে বাল্যবিবাহের বিরুদ্ধে শক্তিশালী সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” প্রোগ্রাম ম্যানেজার লাকী আক্তার জানান, দারিদ্র্য ও সচেতনতার অভাবে এ অঞ্চলে অনেক কিশোরী শিক্ষা থেকে ঝরে পড়ছে এবং বাল্যবিবাহ এখনও একটি বড় প্রতিবন্ধকতা হিসেবে রয়ে গেছে।

এসব সমস্যা মোকাবেলায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই মেলার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বক্তারা বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার, সমাজ, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় নেতা এবং স্থানীয় প্রশাসনের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি।

তারা কিশোরীদের নিয়মিত শিক্ষা গ্রহণ, দক্ষতা অর্জন এবং সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান। দিনব্যাপী এই মেলায় কিশোরী, অভিভাবক, শিক্ষক, ধর্মীয় নেতা, কাজী, শিশু সুরক্ষা কমিটির সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

মেলায় কিশোরীদের অধিকার সুরক্ষায় প্রয়োজনীয় তথ্য ও সেবা নিয়ে ১০টি স্টল প্রদর্শন করা হয়। প্রথম অধিবেশনে ছিল রচনা প্রতিযোগিতা ও অভিজ্ঞতা বিনিময় পর্ব, যেখানে কিশোরী ক্লাবের সদস্য ও অভিভাবকরা বাল্যবিবাহ প্রতিরোধে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন।

এছাড়াও কুইজ প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বাল্যবিবাহের কুফল নিয়ে সচেতনতামূলক নাটক ‘ফুল কেন ঝরে’ ও শিশু অধিকার বিষয়ক নাটক ‘যে ফুল ফোটেনি’ মেলার আকর্ষণ বাড়িয়ে তোলে। সমাপনী পর্বে বাল্যবিবাহের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার শপথ পাঠ করানো হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার এটিএম আরিফ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

উলিপুরে ইসলামিক রিলিফের কিশোরী অধিকার ও সুরক্ষা মেলা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৬:৩৪:১২ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬