আশুলিয়ায় বিএনপির নির্বাচনী পথসভায় করে ঢাকা ১৯ আসনের এমপি পদপ্রার্থী ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু
- আপডেট সময় : ১১:০১:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬ ২৬৩ বার পড়া হয়েছে
সাভারের ও আশুলিয়ায় জাতীয় এয়োদশ নির্বাচনে ঢাকা ১৯ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী বিএনপির পরিবার-সহ কল্যাণ বিষয়ক সম্পাদক ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর নির্বাচনী প্রচারণা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭জানুয়ারি) সকালে সাভার সদর ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে নির্বাচনী প্রচারণা অনুষ্ঠানে সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখেন ডাক্তার দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু।
এ সময় তিনি আগামী এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবারে আপনারা ভোটকেন্দ্রে গিয়ে আপনাদের মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করবেন এটা আপনাদের কাছে আমার দাবি।
বিগত ১৭ বছর আমরা যখন এদেশে আমাদের নিজেদের ভোট দিতে পারিনি এবার সেই সুযোগ এসেছে তাই আমি আপনাদের কে বলবো ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বিএনপি’র বিজয় নিশ্চিত করবেন।
তিনি আরো বলেন আমি যদি এমপি হতে পারি তাহলে ঢাকা ১৯ আসনের প্রত্যেকটা এলাকায় যেসকল সমস্যা রয়েছে সেগুলো সমাধানের চেষ্টা করব। এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন। তিনি বলেন মাদক সন্ত্রাস চাঁদাবাজি যারা করে আসতেছেন তারা সাবধান হয়ে যান। আমার দলের কোন লোক যদি মাদকের সাথে বা সন্ত্রাসের সাথে কোন প্রকার সম্পৃক্ত থাকে তার বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হয়। এই পথ সভায় উপস্থিত ছিলেন, সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা, সাভার সদর ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আরিফ হোসেন সহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ























