সাভারের মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে নামজারি করে দালালের ১০ দিনের জেল দেয়
- আপডেট সময় : ০৫:১৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
সাভারের মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে নামজারি করতে এসে ধরা পড়েছেন এক ব্যক্তি। এ ঘটনায় আসাব উদ্দিন নামে ওই ব্যক্তিকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সাভার উপজেলা ভূমি অফিসে এই ঘটনা ঘটে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল আমিন । আসামি আসাব উদ্দিন সাভারের ভাকুর্তা ইউনিয়নের খাগুরিয়া কান্দাপাড়া এলাকার মৃত আফসার উদ্দিনের ছেলে। তিনি প্রতারণার মাধ্যমে মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে নামজারি করার চেষ্টা করেন।
বিষয়টি সন্দেহজনক মনে হলে তদন্ত করে সত্যতা নিশ্চিত করে প্রশাসন। আসামি আসাব উদ্দিন প্রতারণার সাথে জড়িত থাকার কথাও স্বীকার করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ বিষয়ে সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল আমিন জানিয়েছে, ভূমি সংক্রান্ত যেকোনো প্রতারণা রোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।









