ঢাকা ০৩:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে গণস্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক গ্রেফতার করে  সড়ক দুর্ঘটনায় নিহত উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুর রশিদ বাংলাদেশ শ্রমিক দল–এর পটুয়াখালী জেলা শাখার সম্মানিত সভাপতি জনাব বাবু ভাইয়ের সাথে কুয়াকাটা পৌর শ্রমিক দলের সৌজন্য সাক্ষাৎ উলিপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল সংবর্ধনা বিধবা রাবেয়া বেওয়ার পাশে দাঁড়াল উপজেলা প্রশাসন উলিপুর বাজারে মোবাইল কোর্ট ৭ জনকে ২৫ হাজার টাকা জরিমানা ধুরইল বাজারে ইফতারির জমজমাট আয়োজন সাভারের গাঁজা ও হেরোইনসহ দুই জন মাদক কারবারি গ্রেপ্তার ছাতকে মোবাইল কোর্টের অভিযান, ১০ হাজার টাকা জরিমানা আদায়  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উলিপুরে আলোচনা সভা অনুষ্ঠিত

সড়ক দুর্ঘটনায় নিহত উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুর রশিদ

আবুল হাশেম রাজশাহী
  • আপডেট সময় : ০১:৪২:০৭ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬ ৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
8

রাজশাহীর বাঘায় সড়ক দুর্ঘটনায় উপজেলা উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুর রশিদ (৫৬) নিহত হয়েছেন। রোববার (২২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে বাঘা-ঈশ্বরদী সড়কের বানিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, আবদুর রশিদ অফিস থেকে চন্ডিপুর এলাকায় গরুর চিকিৎসার উদ্দেশ্যে মোটরসাইকেলে রওনা হন। পথে বানিয়াপাড়ার সেফা মেডিকেল সেন্টারের সামনে পৌঁছালে পেছন দিক থেকে একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে দায়িত্বরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। নিহত আবদুর রশিদ বাঘা পৌরসভার বানিয়াপাড়া গ্রামের আবদুল গনির ছেলে। এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম বলেন, অফিসকে অবগত করে গরুর চিকিৎসা করতে যাওয়ার পথে তিনি দুর্ঘটনার শিকার হন। বাঘা থানার ওসি সেরাজুল হক জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সড়ক দুর্ঘটনায় নিহত উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুর রশিদ

আপডেট সময় : ০১:৪২:০৭ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬