ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার পৌরসভায় মেয়র পদে প্রার্থী হতে চান খোরশেদ আলম, মানবিক ও মাদকমুক্ত পৌরসভা গড়ার প্রত্যয় ঢাকা জেলার শ্রেষ্ঠ সাভার মডেল থানা ওসি সাইফুল সাভার পৌরসভার ১নং ওয়ার্ডে বৃষ্টিতে ভেঙে পড়ার ঝুঁকিতে সড়ক দুর্ঘটনার শঙ্কা দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর প্রেমের সম্পর্কের পর ৪ লাখ টাকা নেওয়ার অভিযোগ তরুণীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত বাঘায় পাকুড়িয়া ইউনিয়ন জামায়াতের সিরাত মাহফিল অনুষ্ঠিত রাসুল (সা.) এর আদর্শে সমাজ গড়ার আহ্বান প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন সুমন সরকার রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট প্রধানমন্ত্রী গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত আহত ১ কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে মহিলা দলের কমিটি গঠন

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে, দেশে ভরিপ্রতি কত কমলো

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৬:১৩:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬ ১৫০ বার পড়া হয়েছে

দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ, আজ থেকে বিক্রি হবে নতুন দামে

অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে। শক্তিশালী মার্কিন ডলার এবং অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধির কারণে বাজারে চাপ তৈরি হয়েছে। একই সঙ্গে ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর প্রস্তাবিত চুক্তি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন বিনিয়োগকারীরা। এতে করে স্বর্ণের বাজারে কিছুটা মন্দা দেখা গেছে।

সোমবার (১ জুন) বাংলাদেশ সময় বেলা ১টা ১৮ মিনিটে স্বর্ণের দাম প্রতি আউন্সে ০ দশমিক ৭ শতাংশ কমে ৪ হাজার ৫০৫ দশমিক ৮৭ ডলারে দাঁড়ায়। আর আগস্ট মাসে সরবরাহযোগ্য মার্কিন গোল্ড ফিউচারসের দাম ১ দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৫৩৫ দশমিক ৯০ ডলারে নেমে আসে।

কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘তেলের দামের ঊর্ধ্বগতি এবং মার্কিন-ইরান চুক্তি নিয়ে অনিশ্চয়তা—এই দুটি বিষয় সপ্তাহের শুরুতে স্বর্ণের বাজারকে ভারসাম্যের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে।

সোমবার তেলের দাম ৩ শতাংশেরও বেশি বেড়েছে, যা মূল্যস্ফীতি বৃদ্ধি এবং সুদের হার আরও বাড়ানোর সম্ভাবনা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে। স্বর্ণ বরাবরই মূল্যস্ফীতির বিরুদ্ধে সুরক্ষার মাধ্যম হিসেবে বিবেচিত হলেও সুদের হার বাড়লে এটি তুলনামূলকভাবে আকর্ষণ হারায়। কারণ স্বর্ণ কোনো সুদ বা আয় প্রদান করে না।

টিম ওয়াটেরার আরও বলেন, ‘অনুকূল পরিস্থিতি তৈরি হলে ২০২৬ সালের শেষ নাগাদ স্বর্ণের দাম প্রতি আউন্স ৫ হাজার ৫০০ ডলারে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। বিশেষ করে তেলের দাম কমে গেলে, ডলারের মান দুর্বল হলে এবং ভূরাজনৈতিক অনিশ্চয়তা ও মূল্যস্ফীতির বিরুদ্ধে সুরক্ষা হিসেবে স্বর্ণের চাহিদা বজায় থাকলে এ লক্ষ্য অর্জন সম্ভব।’

এ ছাড়া স্পট সিলভারের দাম ০ দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৭৫ দশমিক ৮০ ডলার, প্লাটিনামের দাম ১ শতাংশ বৃদ্ধি পেয়ে ১ হাজার ৯৩৫ দশমিক ৬৫ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ০ দশমিক ৫ শতাংশ বেড়ে ১ হাজার ৩৬০ দশমিক ৯৩ ডলারে দাঁড়িয়েছে।

এদিকে দেশের বাজারে এখন প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়ছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে, দেশে ভরিপ্রতি কত কমলো

আপডেট সময় : ০৬:১৩:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬