ঢাকা ০৪:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ধামরাইয়ে ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রের মৃত্যু মুকুলে সোনালি স্বপ্ন রাজশাহীতে বাম্পার আম ফলনের আভাস সাভার পৌরসভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে স্থানীয় এমপির মতবিনিময় সভা সাভারের নারীসহ চার মাদক ব্যবসায়ী আটক বিপুল ট্যাপেন্টাডল ও ইয়াবা জব্দ উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরঞ্জাম ক্রয়ে ব্যারিস্টার সালেহীর ব্যক্তিগত অনুদান পরিচ্ছন্ন উলিপুর কর্মসূচির উদ্বোধন করলেন এমপি ব্যারিস্টার সালেহী চাটমোহরে নবনির্বাচিত এমপি আলী আছগার আইনশৃঙ্খলা কমিটিতে আলোচনা।  বিমানবন্দরে প্রবাসীদের সুরক্ষাই সর্বোচ্চ অগ্রাধিকার- আফরোজা খানম রিতা সাভার উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে স্থানীয় এমপির মতবিনিময় সভা সাভার পৌরসভা ছাত্রদলের পক্ষ থেকে পথচারীদের মাঝে ইফতার বিতরণ করে তাজ খান নাঈম

পরিচ্ছন্ন উলিপুর কর্মসূচির উদ্বোধন করলেন এমপি ব্যারিস্টার সালেহী

কুড়িগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৪৫:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
46

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তুলতে উলিপুরে মাসব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে উলিপুর মসজিদুল হুদার সামনে থেকে এ কার্যক্রম শুরু হয়। পরে পৌর শহরের প্রধান সড়ক, বিভিন্ন অলি-গলি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ, থানার মোড়, গুনাইগাছ মোড়সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। উদ্বোধনের অংশ হিসেবে এমপি ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে নিয়ে নিজ হাতে ঝাড়ু দিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কাজে অংশ নেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর জেলা অর্থ সম্পাদক জহুরুল হক, উপজেলা ভারপ্রাপ্ত আমীর অ্যাডভোকেট কামাল কবির লিটন, উপজেলা সেক্রেটারি হাফেজ তৌহিদুল ইসলাম, পৌর সেক্রেটারি মাহফুজুর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও পরিচ্ছন্নতাকর্মীরা। এসময় সংসদ সদস্য সালেহী বলেন, “পরিচ্ছন্ন ও বাসযোগ্য উলিপুর গড়তে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। শুধু সরকারি উদ্যোগে নয়, প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।” তিনি নাগরিকদের নিজ নিজ বাসা-বাড়ি, প্রতিষ্ঠান এবং আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার রাখার আহ্বান জানান এবং দৈনন্দিন জীবনে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। আয়োজকরা জানান, মাসব্যাপী এই কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বৃদ্ধি পাবে। দীর্ঘমেয়াদে একটি টেকসই ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে এ উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পরিচ্ছন্ন উলিপুর কর্মসূচির উদ্বোধন করলেন এমপি ব্যারিস্টার সালেহী

আপডেট সময় : ০৮:৪৫:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬