ঢাকা ০৯:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৩১ বার তোপধ্বনিতে বাঘায় মহান স্বাধীনতা দিবস উদযাপন হোসেনপুরে পাপমুক্তির আশায় ব্রহ্মপুত্র নদে অষ্টমী স্নানে লাখো পূণ্যার্থীর ঢল ‎ সাভার ও আশুলিয়া ও ধামরাই জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে  উলিপুরে গণহত্যা দিবস পালন শহীদদের প্রতি শ্রদ্ধা, ইতিহাস স্মরণে আলোচনা সভা বাঘায় জ্বালানি সংকট  মুহুর্তে পাম্পে তালা ডিপোতে রাতের আঁধারে সিন্ডিকেটের দৌরাত্ম্য প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে মিজান চৌধুরী আগামী ৭৫ দিনের মধ্যে পরিবর্তনশীল উলিপুর গড়ার প্রতিশ্রুতি ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী যুক্তরাষ্ট্রের একটি তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সাভারের আলোচিত সিরিয়াল কিলার সম্রাট মারা গেছে কুড়িগ্রামের নাগেশ্বরীতে পুত্রের হাতে পিতা খুন

নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে সাভারের স্বরাষ্ট্র উপদেষ্টা

আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:৩৩:২৪ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬ ২৪২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
142

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবঃ) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে সাভারের তেঁতুলঝোড়া উচ্চ বিদ্যালয়ের মাঠে একটি মক (নমুনা) ভোটিং কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচন নিয়ে যারা দ্বিধা ও সংশয় ছড়ানোর চেষ্টা করছে, তারা সংখ্যায় খুবই অল্প। তারা বিদেশে পালিয়ে থেকে নির্বাচন নিয়ে প্রশ্ন তুলছে। সাহস থাকলে দেশে এসে কথা বলুক। তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনের দিন যখন দেশের জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে উপস্থিত হবে তখন এসব অপপ্রচারকারীদের মুখে কালি পড়বে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সাভার উপজেলা প্রশাসনের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস, গ্রাম পুলিশ ও বাংলাদেশ স্কাউটস সম্মিলিতভাবে কাজ করছে। তিনি বলেন, নির্বাচনের দিন প্রতিটি ভোটকেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হবে। কোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা বা অনিয়ম কোনোভাবেই সহ্য করা হবে না। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, র্যাবের পোশাক পরিবর্তনের বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং শিগগিরই এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। এ সময় স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে সাভারের স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় : ০১:৩৩:২৪ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬