নান্দাইলে জাহাঙ্গীরপুর ৫নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৬:১৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে
ময়মনসিংহের-৯ নান্দাইল আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর নির্দেশে- নান্দাইল উপজেলার ১২ নং জাহাঙ্গীরপুর ইউনিয়ন ৫ নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৫ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় জাহাঙ্গীরপুর ইউনিয়নে-হযরত জাহাঙ্গীর শাহ (রাঃ) মসজিদ ও মাজার সংলগ্ন- ওয়ার্ড বিএনপি’র দলীয় কার্যালয় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন-ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সম্মানিত সদস্য ও নান্দাইল উপজেলা বিএনপির যুগ্ন- আহ্বায়ক: ওসমান গনি ভূঁইয়া (গেন্দু), উপজেলা বিএনপির সদস্য আশহাদুল হক শাহিন মাস্টার, নান্দাইল উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সম্মানিত সদস্য সুমন সরকার, ইউনিয়ন বিএনপি’র নেতা আব্দুল জব্বার খাদেম, আব্দুল কাইয়ুম মন্ডল, মোঃ বাদল মিয়া, রফিক উদ্দিন ভূঁইয়া, ইউনিয়ন যুবদল নেতা হান্নান শাহ আকন্দ প্রমুখ। আরোও অবস্থিত ছিলেন-৫ নং ওয়ার্ড বিএনপি’র নেতা মতিউর রহমান মতিন, আজিজুল হক মন্ডল, তৌহিদ হুসেন, আলতাফ হোসেন, নান্দাইল উপজেলা ছাত্রদল নেতা-এরশাদ মন্ডল, মোঃ সুজন মিয়া সহ বিএনপির অনন্য সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



















