ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অবৈধভাবে জ্বালানি মজুতের তথ্য দিলে পাওয়া যাবে পুরস্কার। নওগাঁর সাপাহারে নাবালককে প্রলোভনে ফেলে স্বর্ণালংকার হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেফতার ৩১ বার তোপধ্বনিতে বাঘায় মহান স্বাধীনতা দিবস উদযাপন হোসেনপুরে পাপমুক্তির আশায় ব্রহ্মপুত্র নদে অষ্টমী স্নানে লাখো পূণ্যার্থীর ঢল ‎ সাভার ও আশুলিয়া ও ধামরাই জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে  উলিপুরে গণহত্যা দিবস পালন শহীদদের প্রতি শ্রদ্ধা, ইতিহাস স্মরণে আলোচনা সভা বাঘায় জ্বালানি সংকট  মুহুর্তে পাম্পে তালা ডিপোতে রাতের আঁধারে সিন্ডিকেটের দৌরাত্ম্য প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে মিজান চৌধুরী আগামী ৭৫ দিনের মধ্যে পরিবর্তনশীল উলিপুর গড়ার প্রতিশ্রুতি ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী যুক্তরাষ্ট্রের একটি তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

নওগাঁর সাপাহারে নাবালককে প্রলোভনে ফেলে স্বর্ণালংকার হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেফতার

মুজাহিদ হোসেন,নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:০৯:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
19

নওগাঁর সাপাহার থানা পুলিশের অভিযানে অভিনব কৌশলে নাবালক শিশুকে ব্যবহার করে তার নিজ বাড়ির স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার অভিযোগে এক প্রতারককে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, সাপাহার থানাধীন সাহাপাড়া গ্রামের বাসিন্দা উজ্জ্বল কুমার সাহার নাবালক ছেলে কুশল সাহাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে তার বাড়ি থেকে স্বর্ণালংকার হাতিয়ে নেয় মো. রাইয়ান (২১) নামে এক যুবক। জুস, বিস্কুট ও চকলেটের প্রলোভন দেখিয়ে প্রথমে শিশুটির সঙ্গে সখ্য গড়ে তোলে রাইয়ান। পরবর্তীতে ভয়ভীতি প্রদর্শন করে বিভিন্ন সময়ে তার কাছ থেকে মোট প্রায় ১২ ভরি স্বর্ণ নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী উজ্জ্বল কুমার সাহার অভিযোগের ভিত্তিতে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় সাপাহার থানা পুলিশ দ্রুত অভিযান পরিচালনা করে মূল আসামি রাইয়ানকে গ্রেফতার করে। একই সঙ্গে চোরাইকৃত স্বর্ণ বিক্রির নগদ ১৪ হাজার ৫০০ টাকা তার কাছ থেকে জব্দ করা হয়।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাইয়ান ঘটনার সত্যতা স্বীকার করেছে। তদন্তে আরও জানা যায়, সে দীর্ঘ কয়েক মাস ধরে বিভিন্ন কৌশলে শিশুটির কাছ থেকে স্বর্ণালংকার হাতিয়ে নিচ্ছিল।

এছাড়া চোরাইকৃত স্বর্ণ কেনার অভিযোগে পত্নীতলা থানার রোডে অবস্থিত ‘অঙ্গরাজ জুয়েলার্স’-এর মালিক উজ্জ্বল কুমার (৩৬) কে গ্রেফতার করা হয়েছে। তিনি পুলিশের কাছে বিভিন্ন সময়ে রাইয়ানের কাছ থেকে স্বর্ণ কেনার বিষয়টি স্বীকার করেছেন।

গ্রেফতারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং প্রধান আসামি রাইয়ানকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করা হয়েছে। চোরাইকৃত স্বর্ণ উদ্ধার এবং এ ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ জানায়, রাইয়ান এর আগেও একই ধরনের অপরাধে জড়িত ছিল বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্তের নির্দেশ দিয়েছেন পুলিশ সুপার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নওগাঁর সাপাহারে নাবালককে প্রলোভনে ফেলে স্বর্ণালংকার হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেফতার

আপডেট সময় : ০৪:০৯:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬