ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে গণস্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক গ্রেফতার করে  সড়ক দুর্ঘটনায় নিহত উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুর রশিদ বাংলাদেশ শ্রমিক দল–এর পটুয়াখালী জেলা শাখার সম্মানিত সভাপতি জনাব বাবু ভাইয়ের সাথে কুয়াকাটা পৌর শ্রমিক দলের সৌজন্য সাক্ষাৎ উলিপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল সংবর্ধনা বিধবা রাবেয়া বেওয়ার পাশে দাঁড়াল উপজেলা প্রশাসন উলিপুর বাজারে মোবাইল কোর্ট ৭ জনকে ২৫ হাজার টাকা জরিমানা ধুরইল বাজারে ইফতারির জমজমাট আয়োজন সাভারের গাঁজা ও হেরোইনসহ দুই জন মাদক কারবারি গ্রেপ্তার ছাতকে মোবাইল কোর্টের অভিযান, ১০ হাজার টাকা জরিমানা আদায়  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উলিপুরে আলোচনা সভা অনুষ্ঠিত

ধুরইল বাজারে ইফতারির জমজমাট আয়োজন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:১০:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
27

রমজানের শুরু হাওয়া দিন থেকে রাজশাহী জেলা মোহনপুর উপজেলা ধুরইলো ইফতার বাজারে দেখা গেছে ক্রেতা-বিক্রেতাদের উপচেপড়া ভিড়। মোহনপুর উপজেলার বিভিন্ন এলাকায় দুপুর থেকে ইফতার সামগ্রী কেনাবেচা শুরু হলেও বিকেলে জমে ওঠে পুরোপুরি। ছোলা, পেঁয়াজু, বেগুনি, জিলাপি, মুড়ি-মাখা, খেজুরসহ নানা ধরনের ঐতিহ্যবাহী ইফতার আইটেমে ভরে ওঠে দোকানগুলো। বিক্রেতারা মোঃ সাধু মৃধা জানান,এখানে প্রথমদিন থেকেই ক্রেতাদের আগ্রহ বেশি ছিল। বিশেষ করে ভাজাপোড়া ও মিষ্টিজাতীয় খাবারের চাহিদা ছিল চোখে পড়ার মতো। অনেক দোকানে বিকেল গড়ানোর আগে কিছু জনপ্রিয় আইটেম শেষ হয়ে যায়। ব্যবসায়ীরা আশা করছেন, রমজানজুড়ে এমন ক্রেতা সমাগম অব্যাহত থাকলে তাদের ব্যবসা ভালো হবে। তবে ক্রেতাদের দাবি, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি আরও জোরদার করা প্রয়োজন। হোটেল মালিক এলাকার ইফতার বিক্রেতা আব্দুল হালিম বলেন, রমজানের প্রথম দিন থেকে ভালো বেচাকেনা হচ্ছে। বিকেলের পর থেকে প্রচুর চাপ ছিল। আশা করছি পুরো মাসই এমন ভালো যাবে। এলাকার আরেক বিক্রেতা ভাইরাল মুড়ি ব্যবসিক মো: শামিম কিছুটা বলেন বেশি থাকলেও ক্রেতারা ইফতার সামগ্রী কিনতে পিছপা হচ্ছেন না। আমরা চেষ্টা করছি মান ঠিক রেখে বিক্রি করতে। ক্রেতারাও ইফতার বাজার নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। বেলগাছি এলাকার বাসিন্দা ডঃ মো: আলমগীর হোসেন (আলম )বলেন, প্রথম দিনে বাজারে অনেক বৈচিত্র্য দেখা গেছে। তবে কিছু জিনিসের দাম একটু বেশি মনে হয়েছে। আরেক ক্রেতা আনোয়ার হোসেন বলেন, ইফতারের সময় পরিবার নিয়ে বিভিন্ন আইটেম খেতে ভালো লাগে। তাই বাজারে এসে নিজের পছন্দমতো কিনে নিচ্ছি। পরিবেশও বেশ ভালো লেগেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ধুরইল বাজারে ইফতারির জমজমাট আয়োজন

আপডেট সময় : ১০:১০:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬