সংবাদ শিরোনাম ::
ধামরাইয়ে ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রের মৃত্যু
আনোয়ার হোসেন স্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৯:৫৮:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬ ৮ বার পড়া হয়েছে
ধামরাইয়ে ইটবোঝাই ট্রাকের চাপায় মাহিম হোসেন (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ধামরাইয়ের সুতিপাড়া-নান্নার সড়কের ধাইরা আশাবোন মডেল একাডেমি স্কুল সংলগ্ন ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহিম হোসেন ধাইরা গ্রামের এখলাছ উদ্দিনের ছেলে। সে আশাবোন মডেল একাডেমি স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বাড়ি থেকে হেঁটে ব্রিজ পার হয়ে স্কুলে যাচ্ছিল মাহিম। এ সময় ইটবোঝাই একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা ছুটে এলে ট্রাকচালক গাড়িসহ পালিয়ে যায়। চালককে দ্রুত গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
ধামরাই থানার ওসি নাজমুল হুদা খান জানান, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি নিয়ে চালক পালিয়ে গেছে।



















