জেলা ও রেঞ্জ শ্রেষ্ঠ বাঘা থানার এএসআই আব্দুল মালেক
- আপডেট সময় : ০৫:৪২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ ১১ বার পড়া হয়েছে
অপরাধ দমন ও গ্রেফতারি পরওয়ানা ও মাদক উদ্ধারে মাসিক কল্যানসভা ফেব্রুয়ারি -২০২৬ রাজশাহী জেলা ও রেঞ্জ শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন এসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর আব্দুল মালেক। রাজশাহী জেলা পুলিশ লাইন মাসিক কল্যাণ সভায় রবিবার ২৯ মার্চ ২০২৬ এ জেলা ও রেঞ্জ শ্রেষ্ঠ হন এসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর (ওভার অল পারফরমেন্স) এএসআই আব্দুল মালেক।
রাজশাহী জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান এর নিকট হতে জেলা ও রেল শ্রেষ্ঠ এএসআই আব্দুল মালেক এর পক্ষ পুরস্কার গ্রহন করেন বাঘা থানার ওসি তদন্ত সুপ্রভাত মন্ডল। এবারের মাসিক সভায় জেলা ও রেঞ্জ শ্রেষ্ঠ এএসআই আব্দুল মালেক বলেন, আমাকে রাজশাহী জেলা ও রাজশাহী রেঞ্জ শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত করায় পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান মহোদয় ও বাঘা থানার অফিসার ইনচার্জ সেরাজুল হক স্যারসহ সংশ্লিষ্ট সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক বলেন, আমার থানার এএসআই আঃ মালেক এলাকায় অপরাধ দমনে, গ্রেফতারী পরওয়ানায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনি রাজশাহী জেলা ও রেঞ্জ শ্রেষ্ঠ এ এস আই নির্বাচিন হয়েছে। আমি তার মঙ্গল কামনা করি এবং আশা করছি এ শ্রেষ্ঠত্ব অর্জন অব্যাহত রাখবে।









