ঢাকা ০৪:০০ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মেধা ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তুলবে বিএনপি: সালাহউদ্দিন কসবায় বাবার হয়ে ভোটের প্রচারণায় সক্রিয় মেয়ে মুনিয়া দেশকে যুবসমাজের হাতে তুলে দিতে চাই এটা শুধু মুখের কথা নয়, হৃদয়ের গভীর থেকে বলা অঙ্গীকার গণিত সত্যের চর্চা শেখায়, সত্যের ভিত্তিতে দাঁড়াতে সাহায্য করে রাজশাহীতে জামায়াত প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বানের অভিযোগে আওয়ামী লীগ নেতাকে মারধর দাঁড়িপাল্লার এক পাশে আমেরিকা, অন্য পাশে ভারত চরমোনাই পীর ধানের শীষ হাতে মিছিল করে কেন্দ্রে যাবে, কিন্তু ভোট দেবে দাঁড়িপাল্লায় : হাসনাত আব্দুল্লাহ শুক্রবারের সংঘর্ষে ১৬ জন পুলিশ সদস্য আহত হন ডিএমপি কমিশনার সাভার পৌরসভা ২নং ওয়ার্ডে বিএনপির সভাপতি আবু মোল্লা নেতৃত্বে ধানের শীষের পক্ষে গণসংযোগ করে

কসবায় বাবার হয়ে ভোটের প্রচারণায় সক্রিয় মেয়ে মুনিয়া

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১২:৩৯:০৬ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬ ৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ধানের শীষের প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নির্বাচনের মাঠ চষে বেড়াচ্ছেন মেয়ে মেহবিন রহমান মুনিয়া। উপজেলা বিএনপির নারী নেত্রীদের সাথে নিয়ে ক্লান্তিহীন গ্রামের পর গ্রামের মেঠোপথ ঘুরে বেড়াচ্ছেন। যোগ দিচ্ছেন বিভিন্ন সভা ও উঠান বৈঠকে। এতে নারী ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছেন তিনি।

শনিবার দুপুরে উপজেলার বিনাউটি ইউনিয়নের সৈয়দাবাদ গ্রামের আদর্শ সরকারী কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি ও ১ নম্বর ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রিয়াদুল ইসলাম রিয়াদের বাড়িতে এলাকার নারীদের নিয়ে উঠান বৈঠক করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক এমপি মুশফিকুর রহমানের মেয়ে মেহবিন রহমান মুনিয়া।

এ সময় তার সাথে ছিলেন স্বামী গ্লোবাল শিপিং লাইন্সের চেয়ারম্যান মোহাম্মদ আশফাক হোসেন, ছেলে আকিব জামিল রহমান, উপজেলা বিএনপি নারী নেত্রী রিনা বেগম, উপজেলা বিএনপি নেতা শফিকুল ইসলাম, সাহিদুল খা, বিএনপি নেতা মহিবুল্লাহ ভূইয়া, আতাউল্লাহ ভূইয়া, পাপেল রানা, রাসেল আহমেদ, মনিরুল ইসলাম বাক্কু, জুয়েল আহমেদ, আইনুল ইসলাম ও সেলিম আহমেদসহ উপজেলা ও ইউনিয়নসহ স্থানীয় বিএনপির নেতারা।

উঠান বৈঠকে নারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখে অভিভূত হন মুনিয়া। তিনি মনযোগ দিয়ে ধানের শীষের সমর্থনে উঠান বৈঠকে আসা নারীদের সাথে কথা বলেন এবং তাদের সমস্যার কথা শোনেন। বৈঠকে আসা কয়েকজন নারী এখানে রাস্তা-ঘাটের সংস্কার, স্বাস্থ্যসেবা ও মাদকের সমস্যার কথা তুলে ধরেন।

মেহবিন রহমান মুনিয়া বলেন, ‘আমার বাবা মুশফিকুর রহমান চাকরি জীবন থেকেই এলাকায় উন্নয়নে কাজ করেছেন। পরে তিনি এই আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। সংসদ সদস্য থাকা অবস্থায় তিনি এলাকার বেকার শিক্ষিত যুবকদের চাকরিসহ বিভিন্ন সেবা ও উন্নয়নমূলক কাজ করেছেন। আপনারা সকলেই নির্বাচনের দিন কেন্দ্রে যাবেন এবং আমার বাবাকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমি সর্বদাই আছি আমার বাবার পাশে। আমার বাবা বিজয়ী হলে এলাকার আরও অনেক উন্নয়ন হবে।’

তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে। মাদকের নির্মুলে সর্বাত্মক চেষ্টা করা হবে। পরে তিনি উপস্থিত নারীদের মাঝে ধানের শীষের লিফলেট বিতরণ করেন। একই দিনে বাবার পক্ষে প্রচারণা কাজের অংশ হিসেবে বেশ কয়েকটি সভা ও উঠান বৈঠকে অংশ নেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কসবায় বাবার হয়ে ভোটের প্রচারণায় সক্রিয় মেয়ে মুনিয়া

আপডেট সময় : ১২:৩৯:০৬ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬