ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংগ্রামী মায়ের পাশে জেলা প্রশাসন, গণশুনানিতে মানবিক দৃষ্টান্ত সাভারের লিঙ্গ বৈচিত্র্য জনগোষ্ঠীর উদ্যোক্তা ও চাকরি মেলা অনুষ্ঠিত হয় বাঘায় একই বিছানায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ নান্দাইলের গ্রামীণ সড়ক উন্নয়নে ডিজিটাল পরিকল্পনার উদ্যোগ সেবা সহজ করতে অনলাইনে গণশুনানির আয়োজন কিশোরগঞ্জ জেলা প্রশাসনে’র প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক শাপলার হাসি বাঘায় পদ্মার শাখা নদীতে ডুবে যুবকের মৃত্যু মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে স্টুডেন্ট ডেভেলপমেন্ট এসোসিয়েশনের বিবৃতি বিশ্বকাপ ফাইনালের আগে আবেগঘন বার্তা, শৈশবের ছবি শেয়ার করলেন লামিনে ইয়ামাল

বাঘার নওটিকায় কৃষি জমিতে অবৈধ পুকুর খনন ইউএনও’র অভিযানে ভেকু অকেজো যন্ত্রাংশ জব্দ

আবুল হাশেম রাজশাহী ব্যুরোঃ
  • আপডেট সময় : ০৭:২২:০৬ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬ ১১৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
135

রাজশাহীর বাঘা উপজেলার নওটিকা মৌজায় তিন ফসলি কৃষি জমি নষ্ট করে অবৈধভাবে পুকুর খননের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার ৮ জুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করেন।

প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নওটিকা মৌজার বিভিন্ন পয়েন্টে ফসলি জমির শ্রেণি পরিবর্তন করে অবৈধভাবে পুকুর খনন করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে সেখানে মোবাইল কোর্টের ঝটিকা অভিযান চালানো হয়। তবে দূর থেকে প্রশাসনের গাড়ি আসতে দেখে মাটি কাটার সাথে জড়িত সিন্ডিকেটের সদস্য ও এস্কেভেটর (ভেকু) চালকেরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ফলে কাউকে হাতেনাতে আটক বা তাৎক্ষণিক মামলা দেওয়া সম্ভব হয়নি। অবৈধ খননকাজ বন্ধে মাটি কাটার কাজে ব্যবহৃত বিশালাকৃতির এস্কেভেটরটি অকেজো করে দেওয়া হয় এবং এর বিভিন্ন গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ জব্দ করা হয়।

বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার বলেন, “ফসলি জমি এ অঞ্চলের মানুষের মূল চালিকাশক্তি। আইন অমান্য করে যারা কৃষি জমি নষ্ট করে পুকুর খনন করার চেষ্টা করছে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। অপরাধীরা পালিয়ে গেলেও অবৈধ খনন বন্ধে আমাদের এই কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

কৃষি জমি ও পরিবেশ রক্ষায় প্রশাসনের তাৎক্ষণিক ও কঠোর ভূমিকাকে সাধুবাদ জানিয়েছেন নওটিকা এলাকার স্থানীয় কৃষকেরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাঘার নওটিকায় কৃষি জমিতে অবৈধ পুকুর খনন ইউএনও’র অভিযানে ভেকু অকেজো যন্ত্রাংশ জব্দ

আপডেট সময় : ০৭:২২:০৬ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬