Warning: Constant PPSP_ALLOWED_DOMAIN already defined in /home/bdnewsin/public_html/wp-content/plugins/bdnews24info/post-printshare.php on line 43

Warning: Constant PPSP_VALID_LICENSE_KEY already defined in /home/bdnewsin/public_html/wp-content/plugins/bdnews24info/post-printshare.php on line 44
জুলাই শহীদ জুবাইদের পরিবারের পাশে ছাত্রদল, পৌঁছে দিল তারেক রহমানের উপহার | BD NEWS 24
ঢাকা ১২:১৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত বাঘায় পাকুড়িয়া ইউনিয়ন জামায়াতের সিরাত মাহফিল অনুষ্ঠিত রাসুল (সা.) এর আদর্শে সমাজ গড়ার আহ্বান প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন সুমন সরকার রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট প্রধানমন্ত্রী গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত আহত ১ কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে মহিলা দলের কমিটি গঠন বেন্টুর ঘনিষ্ঠদের বিরুদ্ধে সড়কের জায়গা দখলচেষ্টার অভিযোগ আদর্শ চকরাজাপুর গড়ার প্রত্যয় চেয়ারম্যান পদপ্রার্থী হলেন মুলা খামারু সাভার থানা জিয়া পরিষদের সভাপতি হলেন মোঃ মনিরুল হক সাভারের পুলিশ হত্যার প্রধান জহিরুলকে গ্রেপ্তার করে

জুলাই শহীদ জুবাইদের পরিবারের পাশে ছাত্রদল, পৌঁছে দিল তারেক রহমানের উপহার

তৌহিদুল ইসলাম সরকার
  • আপডেট সময় : ১২:০৮:৩৪ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬ ১৯২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
136

ময়মনসিংহের নান্দাইল উপজেলার জুলাই আন্দোলনের শহীদ কিশোর মো. জুবাইদ ইসলামের পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে পাঠানো উপহার শহীদের বাবা আব্দুল আজিজ কুসুমের হাতে তুলে দেওয়া হয়।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে উপজেলার চামরুল্লাহ গ্রামে শহীদের বাড়িতে গিয়ে ছাত্রদলের নেতারা পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাঁদের প্রতি সমবেদনা জানান। পাশাপাশি ভবিষ্যতেও পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

এ সময় সন্তান হারানোর বেদনায় আবেগাপ্লুত হয়ে শহীদ জুবাইদের বাবা তাঁর ছেলেকে হারানোর স্মৃতিচারণ করেন। তাঁর বক্তব্যে উপস্থিত নেতাকর্মীরাও গভীর শোক প্রকাশ করেন এবং পরিবারকে সান্ত্বনা দেন। সাক্ষাৎ শেষে নেতৃবৃন্দ শহীদ জুবাইদ ইসলামের কবর জিয়ারত করেন।

সেখানে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হাসান আল আরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক এম এস মামুন ও বিপ্লব শিকদার, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল, নান্দাইল উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম হোসেনসহ উপজেলা, পৌর, কলেজ ও বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, নান্দাইল উপজেলার চামরুল্লাহ গ্রামের বাসিন্দা মো. জুবাইদ ইসলাম পারিবারিক আর্থিক সংকটের কারণে অল্প বয়সে জীবিকার তাগিদে লালমনিরহাটে একটি মুদি দোকানে কাজ শুরু করেন। ২০২৪ সালের ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হয়ে তিনি নিহত হন। তাঁর মৃত্যু স্থানীয় এলাকায় গভীর শোকের সৃষ্টি করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জুলাই শহীদ জুবাইদের পরিবারের পাশে ছাত্রদল, পৌঁছে দিল তারেক রহমানের উপহার

আপডেট সময় : ১২:০৮:৩৪ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬