ঢাকা ০১:৫৮ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভারের মোফাজ্জল মোমেনা চাকলাদার মহিলা ডিগ্রি কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত বাঘার চকরাজাপুরে ২০০ পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ সাভারে নারী মাদক সিন্ডিকেটে আঘাত: ৫০০ পিস ট্যাপেন্টাডল ও ফেনসিডিলসহ দুই নারী কারবারি গ্রেপ্তার নান্দাইলে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠন সভাপতির দায়িত্বে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী আসন্ন বাঘা পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী মো কামাল হোসেন বাঘায় ফ্রি ফায়ার গেম ঘিরে সংঘর্ষে কুপিয়ে জখম ১ গ্রেপ্তার ফরিদ রাজশাহীতে দুই সাংবাদিকের ওপর নৃশংস হামলা সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবি সাভার পৌরসভা ২ নং ওয়ার্ডে ঢাকা জেলা যুবদলের উদ্যোগে বংশী নদীতে মৎস্য অবমুক্তকরণ করে নান্দাইলে বিদ্যুৎ ব্যবস্থাপনা নিয়ে প্রথমবার এক টেবিলে প্রশাসন ও সংশ্লিষ্টরা জুলাই শহীদ জুবাইদের পরিবারের পাশে ছাত্রদল, পৌঁছে দিল তারেক রহমানের উপহার

উলিপুরবাসী আমাকে ভোট দিয়েছেন এমপি আমি একা নই আমরা সবাই সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী

উলিপুর কুড়িগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:৫৪:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬ ২৬০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
294

কুড়িগ্রামের উলিপুরে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।

শুক্রবার (৬ মার্চ ২০২৬) উলিপুরের গুঞ্জন কমপ্লেক্সে বাংলাদেশ জামায়াতে ইসলামী উলিপুর উপজেলা শাখার আয়োজনে এ মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী বলেন, “উলিপুরবাসী আমাকে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করেছেন। তবে আমি একা নই—আমরা সবাই মিলে উলিপুরকে এগিয়ে নিয়ে যাব।

তিনি আরও বলেন, “কে আমাকে ভোট দিয়েছেন আর কে দেননি—এটা এখন আর আলোচনার বিষয় নয়। আমি এখন উলিপুরবাসীর সবার এমপি। যার যেকোনো সমস্যা থাকলে সরাসরি আমার কাছে আসবেন। আপনাদের জন্য আমার দরজা সবসময় খোলা।

আমার কাছে আসতে কোনো প্রটোকল বা দালালের প্রয়োজন নেই।” সংসদ সদস্য আরও জানান, সাধারণ মানুষের অভিযোগ ও সমস্যাগুলো দ্রুত জানাতে একটি মোবাইল অ্যাপ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এই অ্যাপের মাধ্যমে উলিপুরের মানুষ যেকোনো সময় সরাসরি তাদের অভিযোগ বা সমস্যার কথা জানাতে পারবেন।

এ সময় তিনি উলিপুর পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন, শহরের সৌন্দর্যবর্ধন এবং বাজারের উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন এবং উলিপুরের সার্বিক উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন।

তার এমন বক্তব্যে উপস্থিত উলিপুরবাসী আবেগাপ্লুত হয়ে জানান, তারা এবার মনের মতো একজন সংসদ সদস্য পেয়েছেন, যিনি সাধারণ মানুষের কথা শুনতে ও সমস্যার সমাধানে আন্তরিকভাবে কাজ করতে চান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জহুরুল ইসলাম, বাইতুল মাল সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখা।

সভায় সভাপতিত্ব করেন অ্যাডভোকেট কামাল কবীর লিটন, ভারপ্রাপ্ত আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী উলিপুর উপজেলা শাখা। মতবিনিময় সভা শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

উলিপুরবাসী আমাকে ভোট দিয়েছেন এমপি আমি একা নই আমরা সবাই সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী

আপডেট সময় : ০১:৫৪:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬