ঢাকা ০২:৫২ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঘায় সাজাপ্রাপ্ত আসামি সহ ৪ জন আটক, যৌতুক আইনে সাজা ভোগ করছিলেন একজন উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু কুয়াকাটায় ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক বাগমারার গোয়ালকান্দিতে মাদকের বিস্তার প্রশাসনের নজরদারি দুর্বলতার অভিযোগ চকরাজাপুর ইউনিয়নে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন, উপস্থিত ছিলেন বিএনপি ও যুবদল নেতৃবৃন্দ উলিপুরে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন কুয়াকাটা পৌরসভার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন জনবান্ধব ও সৃজনশীল বাজেট ঘোষণায় উলিপুরে ছাত্রদলের স্বাগত মিছিল নান্দাইলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন- ইউএনও ফাতেমা জান্নাত নান্দাইলে পিআইবির মাল্টিমিডিয়া, ফ্যাক্ট-চেক ও এআই বিষয়ক প্রশিক্ষণ শুরু

রাজশাহী মেট্রোপলিটন আদালতের ভোক্তা অধিকার সংরক্ষণ বিষয়ে সামারি ট্রায়াল কোর্টের অভিযানে ৪০ হাজার জরিমানা

আবুল হাশেম রাজশাহী
  • আপডেট সময় : ০৮:৪৪:২৮ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬ ২৭০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
314

রাজশাহী মহানগরীতে ওজনে কম দেওয়া, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি এবং বিএসটিআইয়ের মানচিহ্ন অবৈধভাবে ব্যবহারের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বুধবার বিকেলে নগরীর সাহেব বাজার ও আরডিএ মার্কেট এলাকায় পরিচালিত এক যৌথ অভিযানে এই দণ্ড প্রদান করা হয়। ​

অভিযান সূত্রে জানা গেছে, সাহেব বাজার গুড়পট্টি এলাকায় অবস্থিত মৌচাক মিষ্টান্ন ভান্ডার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করছিল। পাশাপাশি প্রতিষ্ঠানটি অবৈধভাবে বিএসটিআই’র মানচিহ্ন ব্যবহার করে আসছিল।

এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ​এদিকে, সাহেব বাজার এলাকার নবরূপ দধি ও মিষ্টান্ন ভান্ডারকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। তাদের বিরুদ্ধে ওজনে কম দেওয়া এবং অনুমোদিত কারখানার বাইরে ‘ফার্মেন্টেড মিল্ক বা মাঠা’ উৎপাদন ও বিতরণের অভিযোগ প্রমাণিত হয়েছে। ​

এরপর আরডিএ মার্কেটের কাপড়ের দোকানগুলোতে দাম যাচাই করে অভিযানিক দল। এসময় ক্রয়ের মূল্যতালিকা প্রদর্শন করতে না পারায় শেখ গার্মেন্টস নামের একটি দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

​বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আতাউল্লাহর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা ফজলে এলাহী এবং বিএসটিআই বিভাগীয় অফিসের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ ও মো. মসফিকুল হাসান উপস্থিত ছিলেন।

এছাড়া অভিযানে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আশিকুর রহমান, সাদ্দাম হোসেনসহ র্যাব-৫ ও পুলিশের সদস্যরা সহায়তা করেন। সিএমএম কোর্টের নাজির সোহেল রানা জানান, মহানগরকে নিরাপদ রাখতে ভোক্তা অধিকার ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের সামারি কোর্ট নিয়মিত পরিচালনা করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাজশাহী মেট্রোপলিটন আদালতের ভোক্তা অধিকার সংরক্ষণ বিষয়ে সামারি ট্রায়াল কোর্টের অভিযানে ৪০ হাজার জরিমানা

আপডেট সময় : ০৮:৪৪:২৮ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬