ঢাকা ০৮:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঘা থানা পুলিশের অভিযানে চুরি মামলার আসমিসহ আটক ৪ রাজশাহীতে র‍্যাবের অভিযানে ৪১ বোতল ফেন্সিডিল উদ্ধার দাখিল ২০২৬ ইং সালের পরীক্ষার্থীনিদের বিদায় ও ৬ষ্ঠ শ্রেণীর নবীন বরণ অনুষ্ঠিত বাঘা থানায় অ্যাডিশনাল ডিআইজির দ্বি-বার্ষিক পরিদর্শন ধামরাইয়ে পরিত্যক্ত অবস্থায় একটি পায়ের খন্ডিত অংশ উদ্ধার করে পুলিশ  আশুলিয়ায় মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ করে কুড়িগ্রামে করলা চুরির অভিযোগে স্ত্রীকে গাছে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল অধ্যক্ষের অবহেলায় ৩৯ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা অনিশ্চিত সাভার ও আশুলিয়ায় তীব্র বিদ্যুৎ সংকট অতিষ্ঠ জনজীবন মানুষের বাংলা নববর্ষ মেলার উদ্বোধন করেন সাভার পৌরসভা মেয়র পদপ্রার্থী মোঃ খোরশেদ আলম

গোদাগাড়ীতে র‍্যাবের অভিযান ৮ কেজি গান পাউডার ও কাঁচের গুঁড়া উদ্ধার

আবুল হাশেম রাজশাহী ব্যুরো
  • আপডেট সময় : ০৯:৩৬:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬ ১৩৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
14 / 100 SEO Score
148

রাজশাহীর গোদাগাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাব-৫। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ৮ কেজি ৩৯০ গ্রাম গান পাউডার এবং ১ কেজি ১৭০ গ্রাম ভাঙা কাঁচের গুঁড়া।

র‍্যাব সূত্রে জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাতে র‍্যাব-৫-এর সিপিএসসি ক্যাম্পের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে গোদাগাড়ী থানাধীন তালধারী এলাকায় অভিযান পরিচালনা করে। রাত আনুমানিক ১০:৩০ মিনিটে পরিচালিত এই অভিযানে পরিত্যক্ত অবস্থায় একটি সাদা প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়।

বস্তাটি তল্লাশি করে ভেতরে পৃথক দুটি পলিথিনে মোড়ানো অবস্থায় বিস্ফোরক সদৃশ দ্রব্য গান পাউডার ও ধারালো কাঁচের গুঁড়া পাওয়া যায়। র‍্যাব জানায়, উদ্ধারকৃত এই সরঞ্জামগুলো মূলত ককটেল বা হাতবোমা তৈরির উপকরণ হিসেবে ব্যবহৃত হয়।

উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক আলামতগুলো জব্দ করা হয়েছে। পরবর্তীতে উদ্ধারকৃত মালামালসমূহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) মূলে হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৫ জানিয়েছে, জননিরাপত্তা রক্ষায় এবং যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড রোধে তাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গোদাগাড়ীতে র‍্যাবের অভিযান ৮ কেজি গান পাউডার ও কাঁচের গুঁড়া উদ্ধার

আপডেট সময় : ০৯:৩৬:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬