ঢাকা ১০:১৪ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঘায় সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলির বদলিজনিত বিদায় সংবর্ধনা অবৈধ জালের বিরুদ্ধে অভিযান: নান্দাইলে দুই ব্যবসায়ীর জেল রাজশাহীতে হত্যা ও প্রতারণাসহ একাধিক মামলার আসামি ‘কথিত সাংবাদিক’ চপল গ্রেফতার আশুলিয়ায় জুয়ার আসরে অভিযান সাতজন পেশাদার জুয়াড়ি গ্রেপ্তার করে উলিপুরে বজ্রপাতে কিশোরের মৃত্যু সহপাঠী আহত শরীয়তপুর থেকে কুয়াকাটা ঘুরতে এসে বাইক দুর্ঘটনায় কিশোরের মর্মান্তিক মৃত্যু পবিত্র ঈদুল আজহার চতুর্থ দিনেও কুয়াকাটায় পর্যটকের ঢল, প্রকৃতির অপার সৌন্দর্যে মুগ্ধ দর্শনার্থীরা সংবাদ সংগ্রহে গিয়ে নির্যাতনের শিকার সাংবাদিক, গাজীপুরে গ্রেপ্তার ৫ উলিপুরে রক্তাক্ত সংঘর্ষ: ছুরিকাঘাতে ৫ জন আহত, দু’জনের অবস্থা আশঙ্কাজনক ময়মনসিংহে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে বাবা ছেলের মৃত্যু

বাঘায় বিএনপি’র বিশাল ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আবুল হাশেম রাজশাহী
  • আপডেট সময় : ০৩:৩৩:৫১ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬ ২৪৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
271

পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজশাহীর বাঘায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উদ্যোগে বিশাল ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১০ রমজান (২৮ ফেব্রুয়ারি) বাঘা উপজেলা ও পৌর বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য জনাব মো. আবু সাইদ চাঁদ। তিনি বলেন, “রমজান মাস ইসলাম ধর্মের সবচেয়ে পবিত্র মাস। এ মাসে ইবাদত-বন্দেগি ও দোয়ার বিশেষ ফজিলত রয়েছে। আমরা আজ অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী খালেদা জিয়া-এর রুহের মাগফিরাত কামনা করছি।

তিনি আরও বলেন, বাঘা-চারঘাট এলাকায় কোনো মাদক ব্যবসায়ী বা চাঁদাবাজের ঠাঁই হবে না। অন্যায় ও অপরাধ দমনে সকলকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। বাঘা উপজেলা বিএনপি’র আহ্বায়ক মো. ফকরুল হাসান বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব মো. আশরাফ আলী মলিন, বাঘা পৌর বিএনপি’র সভাপতি মো. কামাল হোসেন, আড়ানী পৌর বিএনপি’র সভাপতি মো. মোজাম্মেল হক এবং সাধারণ সম্পাদক মো. মোস্তাক আহম্মেদ (বিল্টু)।

বাঘা পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মো. তফিকুল ইসলাম তফির সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। ইফতারের পূর্বে দেশনেত্রী খালেদা জিয়া-এর রুহের মাগফিরাত, দেশ ও জাতির শান্তি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাঘায় বিএনপি’র বিশাল ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় : ০৩:৩৩:৫১ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬