ঢাকা ১০:১৪ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঘায় সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলির বদলিজনিত বিদায় সংবর্ধনা অবৈধ জালের বিরুদ্ধে অভিযান: নান্দাইলে দুই ব্যবসায়ীর জেল রাজশাহীতে হত্যা ও প্রতারণাসহ একাধিক মামলার আসামি ‘কথিত সাংবাদিক’ চপল গ্রেফতার আশুলিয়ায় জুয়ার আসরে অভিযান সাতজন পেশাদার জুয়াড়ি গ্রেপ্তার করে উলিপুরে বজ্রপাতে কিশোরের মৃত্যু সহপাঠী আহত শরীয়তপুর থেকে কুয়াকাটা ঘুরতে এসে বাইক দুর্ঘটনায় কিশোরের মর্মান্তিক মৃত্যু পবিত্র ঈদুল আজহার চতুর্থ দিনেও কুয়াকাটায় পর্যটকের ঢল, প্রকৃতির অপার সৌন্দর্যে মুগ্ধ দর্শনার্থীরা সংবাদ সংগ্রহে গিয়ে নির্যাতনের শিকার সাংবাদিক, গাজীপুরে গ্রেপ্তার ৫ উলিপুরে রক্তাক্ত সংঘর্ষ: ছুরিকাঘাতে ৫ জন আহত, দু’জনের অবস্থা আশঙ্কাজনক ময়মনসিংহে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে বাবা ছেলের মৃত্যু

বাঘায় মীরগঞ্জ এলাকাবাসীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আবুল হাশেম রাজশাহী
  • আপডেট সময় : ০৯:০২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬ ২৬১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
283

রাজশাহীর বাঘায় পবিত্র মাহে রমজান উপলক্ষে মীরগঞ্জ এলাকাবাসীর উদ্যোগে এক বিশাল ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য ও রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক জনাব আবু সাঈদ চাঁদ।

প্রধান অতিথির বক্তব্যে আবু সাঈদ চাঁদ বলেন, “দেশ ও মানুষের কল্যাণে বেগম খালেদা জিয়ার অবদান বাংলাদেশের মানুষ আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে। তাঁর ত্যাগ ও আদর্শ আমাদের পাথেয়।” এসময় তিনি বেগম জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশবাসীর কাছে তাঁর জন্য দোয়া প্রার্থনা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:মো. ফকরুল হাসান বাবলু, আহ্বায়ক, বাঘা উপজেলা বিএনপি।

এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো নাজমুল হক, যুগ্ম আহ্বায়ক, রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দল,তফিকুল ইসলাম তফি, সাধারন সম্পাদক বাঘা পৌর বিএনপি, মো মুকলেছুর রহমান মুকুল অন্যতম সদস্য বাঘা থানা বিএনপি, ব্যারিস্টার সামসুজ্জোহা, অধ্যাপক জাহাঙ্গীর হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মনিগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল উদ্দিন রিয়াল-এর সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়। সহযোগিতা প্রদান করেন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি তৈয়বূর রহমান তৈয়ব। মীরগঞ্জ এলাকাবাসীর আয়োজনে এই অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন। ইফতারের পূর্বে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাঘায় মীরগঞ্জ এলাকাবাসীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:০২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬