ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঘায় একই বিছানায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ নান্দাইলের গ্রামীণ সড়ক উন্নয়নে ডিজিটাল পরিকল্পনার উদ্যোগ সেবা সহজ করতে অনলাইনে গণশুনানির আয়োজন কিশোরগঞ্জ জেলা প্রশাসনে’র প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক শাপলার হাসি বাঘায় পদ্মার শাখা নদীতে ডুবে যুবকের মৃত্যু মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে স্টুডেন্ট ডেভেলপমেন্ট এসোসিয়েশনের বিবৃতি বিশ্বকাপ ফাইনালের আগে আবেগঘন বার্তা, শৈশবের ছবি শেয়ার করলেন লামিনে ইয়ামাল আড়ানী পৌর বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা হামলা বাগমারায় যুবদল নেতার বিরুদ্ধে ডিশ ব্যবসা দখলের অভিযোগ ভুক্তভোগী নারীর সংবাদ সম্মেলন

সংসদের প্রথম অধিবেশন ১২ মার্চ বা তার আগেই সালাহউদ্দিন আহমদের ইঙ্গিত

আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:০৩:১৫ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬ ৩৫৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
409

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১২ মার্চ অথবা এর দু-এক দিন আগে অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার রাতে তিনি প্রথম আলোকে এ তথ্য জানান।

সালাহউদ্দিন আহমদ বলেন, জাতীয় সংসদের প্রথম অধিবেশন ১২ মার্চ কিংবা তার আগের কোনো দিনে বসতে পারে। এই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা অধ্যাদেশগুলো উপস্থাপন এবং শোকপ্রস্তাব আনা হবে।

সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে রাষ্ট্রপতিকে নতুন সংসদের প্রথম অধিবেশন আহ্বান করতে হয়, যা তিনি প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শ অনুযায়ী করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয় ১২ ফেব্রুয়ারি। নির্বাচনের পরদিনই বিজয়ী প্রার্থীদের গেজেট প্রকাশ করা হয়। সে হিসাবে আগামী ১৪ মার্চের মধ্যে সংসদের প্রথম অধিবেশন আয়োজনের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। নতুন সংসদ সদস্যরা ১৭ ফেব্রুয়ারি শপথ গ্রহণ করেন। এরই মধ্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সংসদ নেতা নির্বাচিত হয়েছেন এবং তাঁকে প্রধানমন্ত্রী করে নতুন সরকার দায়িত্ব পালন শুরু করেছে। তবে এখনো স্পিকার, সংসদ উপনেতা ও চিফ হুইপ পদে নির্বাচন সম্পন্ন হয়নি।

এদিকে সংসদে বিরোধীদলীয় নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। বিরোধীদলীয় উপনেতা হয়েছেন দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। আর বিরোধীদলীয় চিফ হুইপ হিসেবে নির্বাচিত হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।

নিউজটি শেয়ার করুন

One thought on “সংসদের প্রথম অধিবেশন ১২ মার্চ বা তার আগেই সালাহউদ্দিন আহমদের ইঙ্গিত

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সংসদের প্রথম অধিবেশন ১২ মার্চ বা তার আগেই সালাহউদ্দিন আহমদের ইঙ্গিত

আপডেট সময় : ০৭:০৩:১৫ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬