ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঘায় পাকুড়িয়া ইউনিয়ন জামায়াতের সিরাত মাহফিল অনুষ্ঠিত রাসুল (সা.) এর আদর্শে সমাজ গড়ার আহ্বান প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন সুমন সরকার রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট প্রধানমন্ত্রী গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত আহত ১ কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে মহিলা দলের কমিটি গঠন বেন্টুর ঘনিষ্ঠদের বিরুদ্ধে সড়কের জায়গা দখলচেষ্টার অভিযোগ আদর্শ চকরাজাপুর গড়ার প্রত্যয় চেয়ারম্যান পদপ্রার্থী হলেন মুলা খামারু সাভার থানা জিয়া পরিষদের সভাপতি হলেন মোঃ মনিরুল হক সাভারের পুলিশ হত্যার প্রধান জহিরুলকে গ্রেপ্তার করে সাভারের জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়

আশুলিয়ায় যুবদল নেতা জাহাঙ্গীর মন্ডলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এ সময় তাঁদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে

আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:২৭:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬ ২৯৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আশুলিয়ায় অভিযান চালিয়ে যুবদল নেতা জাহাঙ্গীর আলম মন্ডলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এ সময় তাঁদের হেফাজত থেকে ককটেল সদৃশ বস্তুসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুবেল হাওলাদার।

এর আগে ভোর রাতে আশুলিয়ার বলিভদ্র তালপট্টি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন যুবদল নেতা জাহাঙ্গীর আলম মন্ডল এবং তাঁর দুই সহযোগী স্বপন ও ফায়জুল।

যৌথ বাহিনী জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ভোর রাতে তালপট্টি এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। পরে গ্রেপ্তারদের আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। জাহাঙ্গীর আলম মন্ডলের বিরুদ্ধে চাঁদাবাজিসহ একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

এ বিষয়ে ওসি মো. রুবেল হাওলাদার জানান, যৌথ বাহিনী ভোর রাতে জাহাঙ্গীর মন্ডলসহ তিনজনকে আটক করে থানায় হস্তান্তর করেছে। তাঁদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। এ সময় যৌথ বাহিনী বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র থানায় জমা দিয়েছে, যার মধ্যে ককটেল সদৃশ বস্তু রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আশুলিয়ায় যুবদল নেতা জাহাঙ্গীর মন্ডলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এ সময় তাঁদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে

আপডেট সময় : ০৬:২৭:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬