ঢাকা ০৪:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংগ্রামী মায়ের পাশে জেলা প্রশাসন, গণশুনানিতে মানবিক দৃষ্টান্ত সাভারের লিঙ্গ বৈচিত্র্য জনগোষ্ঠীর উদ্যোক্তা ও চাকরি মেলা অনুষ্ঠিত হয় বাঘায় একই বিছানায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ নান্দাইলের গ্রামীণ সড়ক উন্নয়নে ডিজিটাল পরিকল্পনার উদ্যোগ সেবা সহজ করতে অনলাইনে গণশুনানির আয়োজন কিশোরগঞ্জ জেলা প্রশাসনে’র প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাওয়ার পরদিনই গোদাগাড়ীর শীর্ষ ব্যবসায়ী আজাদ আটক শাপলার হাসি বাঘায় পদ্মার শাখা নদীতে ডুবে যুবকের মৃত্যু মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে স্টুডেন্ট ডেভেলপমেন্ট এসোসিয়েশনের বিবৃতি বিশ্বকাপ ফাইনালের আগে আবেগঘন বার্তা, শৈশবের ছবি শেয়ার করলেন লামিনে ইয়ামাল

অভ্যন্তরীণ কোন্দলে অচল রাজশাহী সব রুটে বাস চলাচল বন্ধ চরম দুর্ভোগে যাত্রীরা

আবুল হাশেম রাজশাহী প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৪০:১৩ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬ ১৮১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
205

রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নবঘোষিত কমিটিকে ঘিরে অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে রাজশাহী থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব রুটে বাস চলাচল আকস্মিক বন্ধ হয়ে গেছে। আজ সোমবার (১৮ মে) সকাল থেকে ক্ষুব্ধ শ্রমিক ও মালিকদের একাংশ বাস চলাচল বন্ধ করে দেয়।

কোনো পূর্বঘোষণা ছাড়াই হুট করে বাস চলাচল বন্ধ হওয়ায় চরম বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। কাউন্টারগুলোতে এসে টিকিট ফেরত নিতে হচ্ছে দূরপাল্লার যাত্রীদের। পরিবহন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্প্রতি রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ফেডারেশন।

কিন্তু এই কমিটিকে কেন্দ্র করে স্থানীয় শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়। এরই জেরে আজ সকাল থেকে কোনো বাস টার্মিনাল ছেড়ে যায়নি এবং বাইরে থেকেও কোনো বাস রাজশাহীতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল এ প্রসঙ্গে বলেন,এই বিতর্কিত কমিটির অধীনে আমরা কোনোভাবেই বাস পরিচালনা করতে চাই না।

সাধারণ মালিক ও শ্রমিকদের দাবি উপেক্ষা করে এই কমিটি দেওয়া হয়েছে। তাই সকাল থেকেই স্বতঃস্ফূর্তভাবে বাস চলাচল বন্ধ রয়েছে। অন্যদিকে, উদ্ভূত পরিস্থিতির বিষয়ে নবঘোষিত কমিটির সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম বলেন, “স্থানীয় মন্ত্রী ও সংসদ সদস্যদের সাথে যথাযথ সমন্বয় ও পরামর্শ করেই কেন্দ্রীয় ফেডারেশন এই কমিটি ঘোষণা করেছে।

কিছু শ্রমিক নেতা কমিটিতে কাঙ্ক্ষিত পদ বা স্থান না পাওয়ায় সাধারণ শ্রমিকদের উসকে দিয়ে বাস চলাচল বন্ধ করে দিয়েছে। তবে আমরা পরিস্থিতি শান্ত করার এবং দ্রুতই বিষয়টি সমাধানের চেষ্টা চালাচ্ছি। এদিকে আকস্মিক এই ধর্মঘটের কারণে রাজশাহী শিরোইল ও ভদ্রা টার্মিনালসহ বিভিন্ন কাউন্টারে হাজার হাজার যাত্রী এসে আটকা পড়েন।

বিশেষ করে ঢাকাগামী যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছে। অনেকে বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে ট্রেন বা বিকল্প উপায়ে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন। ঢাকা যাওয়ার উদ্দেশ্যে কাউন্টারে আসা যাত্রী আমিরুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, “দুই দিন আগেই ‘দেশ ট্রাভেলস’ বাসে সকাল ১১টার টিকিট কেটে রেখেছিলাম।

আজ কাউন্টারে আসার পর তারা টিকিট বাতিল করে টাকা ফেরত দিয়ে দিল। আজ জরুরি প্রয়োজনে আমার ঢাকায় যাওয়া ফরয। এখন বিকল্প পথে কীভাবে যাব, তা নিয়ে চরম চিন্তায় আছি। সাধারণ মানুষের দুর্ভোগের কথা কেউ চিন্তা করে না।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, পরিবহন নেতা ও প্রশাসনের মধ্যে বিষয়টির মীমাংসার জন্য আলোচনা চলছে। তবে বিকাল পর্যন্ত রাজশাহী থেকে কোনো রুটে বাস চলাচল শুরু হয়নি। ভোগান্তি এড়াতে যাত্রীরা রেলপথে ভিড় করছেন, যার ফলে ট্রেনের ওপরও অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য

অভ্যন্তরীণ কোন্দলে অচল রাজশাহী সব রুটে বাস চলাচল বন্ধ চরম দুর্ভোগে যাত্রীরা

আপডেট সময় : ০৯:৪০:১৩ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬