ঢাকা ০৭:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলা নববর্ষ মেলার উদ্বোধন করেন সাভার পৌরসভা মেয়র পদপ্রার্থী মোঃ খোরশেদ আলম পহেলা বৈশাখ উপলক্ষে ছাতকে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত সাভারের কোটি টাকার হেরোইনসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয়কে গ্রেফতার করেছেন র‍্যাব -৪ বাঘায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ উলিপুরে বৃদ্ধের আত্মহত্যা, লাশ উদ্ধার করেছে পুলিশ ছাতক নৌপথে চাঁদাবাজি, নৌ শ্রমিকদের মারধরের অভিযোগ রামেক হাসপাতালকে ‘ফ্যাসিস্ট ও সিন্ডিকেট মুক্ত’ করার দাবিতে রাজশাহীতে মানববন্ধন জয়পুরহাট জেলা প্রেসক্লাবের কমিটি গঠন,সভাপতি রফিক-সম্পাদক রেজা বাঘা উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে অনিয়মই নিয়ম: সরকারি ঔষধ গায়েব, চিকিৎসায় ভরসা ড্রেসার বিএনপির সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন ফরম জমা দিলেন নুর উন নাহার বেগম

বাঘায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ

আবুল হাশেম  রাজশাহী ব্যুরোঃ
  • আপডেট সময় : ১২:৪১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
14 / 100 SEO Score
26

নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশে রাজশাহীর বাঘা উপজেলা প্রশাসন বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করেছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৪ এপ্রিল) দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা, পান্তা-ভর্তা খাওয়া, বৈশাখী মেলা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঐতিহ্যবাহী লাঠি খেলা।

সকাল ৯ টায় জাতীয় সংগীত ও ‘এসো হে বৈশাখ’ সংগীত পরিবেশনের মাধ্যমে নববর্ষ বরণের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে সকাল সাড়ে ৯ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রায় অংশ নিতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, পুলিশ প্রশাসন, পৌরসভা প্রতিনিধি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, কৃষক, সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ সমবেত হন।

শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে প্রধান সড়ক, সড়ক প্রদক্ষিণ পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।

শোভাযাত্রা শেষে বৈশাখী মেলা ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তার।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেরাজুল হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি, উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান, উপজেলা প্রকৌশলী এজাজুল হক এজাজসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক ও সর্বস্তরের জনগণ।

দিনব্যাপী আয়োজনে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠান নতুন বছরের আনন্দকে আরও প্রাণবন্ত করে তোলে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাঘায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ

আপডেট সময় : ১২:৪১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬