ঢাকা ১০:১৫ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বকেয়া পাওনা পরিশোধের দাবিতে শ্রমিকদের মানববন্ধন করে আলিপুর ও মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্র সংকট কুয়াকাটার পর্যটন ও অর্থনীতিতে বড় ধাক্কার আশঙ্কা উলিপুরে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে জরিমানা ছাতক সদর ইউপি জামায়াতের সেলাই মেশিন উপহার প্রদান সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল যানবাহনে প্রয়োজনে জ্বালানি তেল নেওয়ার সীমা বেঁধে দিলো সরকার কিশোরগঞ্জে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা ও বিচারের দাবিতে মানববন্ধন মহিপুর ও আলিপুর বাজারে অবৈধ দখলদারদের হীরক ব্যবসা পানি উন্নয়ন বোর্ড ও খাস জমি বিক্রি ও বহুতল ভবন নির্মাণ উলিপুরবাসী আমাকে ভোট দিয়েছেন এমপি আমি একা নই আমরা সবাই সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:২৩:১৮ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬ ৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
5

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি তেলের মজুদ থাকা সত্ত্বেও সরবরাহ বন্ধ রাখার অভিযোগের প্রেক্ষিতে পদক্ষেপ নিয়েছে উপজেলা প্রশাসন। মজুদ থাকা অবস্থায় কোনোভাবেই জ্বালানি সরবরাহ বন্ধ না রেখে গ্রাহকদের নিয়মিত তেল সরবরাহ করার জন্য সংশ্লিষ্ট ফিলিং স্টেশনগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (৭ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন জানতে পারে যে, উপজেলার কিছু ফিলিং স্টেশনে জ্বালানি তেল মজুদ থাকা সত্ত্বেও সরবরাহ বন্ধ রাখা হয়েছে। বিষয়টি জানার পরপরই প্রশাসনের পক্ষ থেকে দ্রুত তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।

এসময় উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শন করে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান। তিনি ফিলিং স্টেশন মালিক ও কর্তৃপক্ষকে কঠোরভাবে নির্দেশ দেন, মজুদ থাকা অবস্থায় কোনোভাবেই যেন জ্বালানি সরবরাহ বন্ধ রাখা না হয় এবং গ্রাহকদের হয়রানি করা না হয়।

তিনি আরও জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী স্বাভাবিকভাবে জ্বালানি তেল বিক্রি ও সরবরাহ অব্যাহত রাখতে হবে। কোনো ফিলিং স্টেশন যদি ইচ্ছাকৃতভাবে সরবরাহ বন্ধ রেখে কৃত্রিম সংকট তৈরি করে বা গ্রাহকদের ভোগান্তিতে ফেলে, তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলা প্রশাসনের এই তদারকি কার্যক্রমে স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেছেন এবং জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আপডেট সময় : ০২:২৩:১৮ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬