সংবাদ শিরোনাম ::
সাভারের ১২ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ব্লেন্ডার মেশিন বিতরণ করা হয়েছে
আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি
- আপডেট সময় : ০৬:৫৭:০৫ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে
সাভার উপজেলা অন্তর্ভুক্ত বিরুলিয়ায় ইউনিয়নের তিনটি বিদ্যালয়ের ১২ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে সাইকেল ও ব্লেন্ডার মেশিন বিতরণ করা হয়েছে। আজকে সাভার উপজেলা থেকে বরাদ্দকৃত এসব উপহার বিরুলিয়া ইউনিয়ন পরিষদ থেকে মেধাবী শিক্ষার্থীদের মাঝে তুলে দেয়া হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন বিরুলিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক মনোয়ারা আক্তার, বিরুলিয়া ইউনিয়ন পরিষদের গ্ৰাম্য আদালতের চেয়ারম্যান ও বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ মনিরুল হক সহ ইউপি সদস্যরা। এসময় মোঃ মনিরুল হক বলেন, এই উপহার মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনায় আরো উৎসাহিত করবে, সাধারণ শিক্ষার্থীদের মাঝে পড়াশুনার প্রতি প্রতিযোগিতা বৃদ্ধি করতে সহায়ক ভূমিকা পালন করবে বলে আমি আশা করি। এ সময় শিক্ষার্থীরা এই উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।



















