ঢাকা ০২:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভারে এক চালককে জবাই করে হত্যা করা হয়েছে। জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নির্ধারণে আলোচনার জন্য সংসদে মুলতবি প্রস্তাব উত্থাপন করা হয়েছে ছেলের খুশির জন্য মোটরসাইকেল কিনে দিয়েছিলাম সেই মোটরসাইকেলই শেষ পর্যন্ত আমার ছেলেকে কেড়ে নিল এক-এগারোর সময়ে তারেক রহমানকে নির্যাতনকারীদের একজন আফজাল বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষ সাবেক ডিআইজি আবদুল জলিল মন্ডলকে গ্রেপ্তার করা হয়েছে মানবিকতায় এগিয়ে এলো উপজেলা প্রশাসন: হৃদরোগে আক্রান্ত আঁখি আক্তারের পাশে ইউএনও চাকরীর নামে অর্থ আত্নসাৎ রামেকে টেন্ডার ও নিয়োগ বাণিজ্য রাজশাহীতে আইটিইসি ডে-২০২৬ উদযাপন রাজশাহীর নতুন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম রাস্তা বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করা যাবে না বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান 

সাভারে এক চালককে জবাই করে হত্যা করা হয়েছে।

আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৩১:১০ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬ ২৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
33

সাভারে মহিদুল ইসলাম (৩২) নামে এক যুবককে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করেছে। সোমবার (৩০ মার্চ) দুপুরে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের যাদুরচর এলাকার আনন্দনগর হাউজিংয়ের ভেতরে যুবককের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত মহিদুল ইসলাম ঝিনাইদ জেলার সদর থানার চরমোড়ারিদ গ্রামের আব্দুর সাত্তার মন্ডলের ছেলে। পুলিশ জানায়, বেলা ১১টার দিকে স্থানীয়রা সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের যাদুরচর এলাকার আনন্দনগর হাউজিংয়ের ভেতরে অজ্ঞাতনামা একটি মরদেহ পড়ে থাকতে দেখে। পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দেন।

এরপর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকলে কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় সাভার মডেল থানার ট্যানারি ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. মেহেদী হাসান বলেন, নিহত ওই যুবককে জবাই করে হত্যা করা হয়েছে।

নিহতের গলায় ও মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতে কোনো এক সময় ওই যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। এছাড়া হাতের আঙুলের ছাপের মাধ্যমে নিহতের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তবে হত্যাকাণ্ডের ঘটনাটি তদন্ত করা হচ্ছে। সাভার মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা। পরিবার কে সংবাদ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাভারে এক চালককে জবাই করে হত্যা করা হয়েছে।

আপডেট সময় : ০৬:৩১:১০ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬