ঢাকা ০৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন স্পিকার কে হচ্ছেন সাভারের অবৈধ দখলদারদের উচ্ছেদ করে জমির মালিকানা বুঝিয়ে দিচ্ছেন উপজেলা প্রশাসন নওগাঁয় চাঞ্চল্যকর মিতু হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেফতার ৪ নেতানিয়াহু নিহতের গুঞ্জন এ বিষয়ে নতুন বার্তা দিল ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় সাভারের পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় নান্দাইলে ইজি বাইক চাপায় প্রাণ গেল শিশুর ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা ২ আসামি গ্রেপ্তার উলিপুরে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ ভিজিএফ কার্ড বিতরণে কোনো ধরনের অনিয়ম হলে ছাড় দেওয়া হবে না এমপি ব্যারিস্টার সালেহী রাজশাহীর বাঘায় সিএনজি ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ আহত ২

সাভারের অবৈধ দখলদারদের উচ্ছেদ করে জমির মালিকানা বুঝিয়ে দিচ্ছেন উপজেলা প্রশাসন

আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৩২:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাভার উপজেলার অন্তর্গত বিরুলিয়া ইউনিয়নের আক্রান মন্ডলপাড়া এলাকায় আদালতের নির্দেশে প্রশাসনের উদ্যোগে অবৈধ দখল উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। দীর্ঘদিন ধরে চলমান জমি বিরোধের জেরে পরিচালিত এ অভিযানে জমিটি দখলমুক্ত করা হয় এবং প্রকৃত মালিকের কাছে বুঝিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সাভারের আমিনবাজার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) শাহাদাত হোসেন খান-এর নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এ সময় প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মন্ডলপাড়া এলাকার বাসিন্দা রানুয়ারা বেগমের স্বামী মরহুম হাজী রফিকুল ইসলাম জীবিত অবস্থায় ওই এলাকায় একটি জমি ক্রয় করেন। পরবর্তীতে তিনি হেবা দলিলের মাধ্যমে জমিটি তার স্ত্রী রানুয়ারা বেগমের নামে হস্তান্তর করেন। সে সময় তাদের ছেলে শেখ মো রায়ানুল ইসলাম নাবালক থাকায় জমিটির দেখভালের দায়িত্ব পরিবারের পক্ষ থেকেই পরিচালিত হচ্ছিল।

পরবর্তীতে শেখ মোঃ রায়ানুল ইসলাম সাবালক হওয়ার পর পারিবারিক সূত্রে জমিটির মালিকানা তার কাছে আসে। তবে অভিযোগ রয়েছে, স্থানীয় সিদ্দিক মিয়া ও তার স্ত্রী পারভিন আক্তার দীর্ঘদিন ধরে জমিটি অবৈধভাবে দখল করে রেখেছিলেন।

বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সমাধানের চেষ্টা করা হলেও কোনো সমাধান না হওয়ায় ভুক্তভোগী পরিবার আদালতের শরণাপন্ন হন। পরে আদালতের নির্দেশনার ভিত্তিতে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম-এর দিকনির্দেশনায় উপজেলা প্রশাসন ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে এবং অবৈধ দখল উচ্ছেদ করে জমিটি দখলমুক্ত করে।

অভিযান শেষে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, আইন অমান্য করে অন্যের জমি দখল করার কোনো সুযোগ নেই। এ ধরনের অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে এবং অবৈধ দখল উচ্ছেদে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

এদিকে দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি হওয়ায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে। এলাকাবাসী প্রশাসনের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাভারের অবৈধ দখলদারদের উচ্ছেদ করে জমির মালিকানা বুঝিয়ে দিচ্ছেন উপজেলা প্রশাসন

আপডেট সময় : ০৪:৩২:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬