ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাটমোহরে নবনির্বাচিত এমপি আলী আছগার আইনশৃঙ্খলা কমিটিতে আলোচনা তিন দিনের রাষ্ট্রীয় সফরে- ময়মনসিংহ ও নান্দাইল যাচ্ছেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী কিশোরগঞ্জে- চালে ঢিল মারাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবকে হত্যা উলিপুর ইসলামিয়া ক্যাডেট দাখিল মাদ্রাসা-এর প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ সাফল্য রাজশাহীতে প্রকাশে দিনদুপুরে যুবককে ছুরিকাঘাতে হত্যা মাননীয় এমপি আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী হিসেবে দেখতে চায় সর্বস্তরের জনগণ নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা সাভারের ১২ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ব্লেন্ডার মেশিন বিতরণ করা হয়েছে কৃষক সেজে ছদ্মবেশে অভিযান বাঘা থানার বিশেষ অভিযানে গ্রেফতার ৬ সাভারের গভীর রাতে সেনাবাহিনীর অভিযানে ছিনতাইকারী চক্রের ৪ সদস্য গ্রেপ্তার করে

রাজশাহীতে প্রকাশে দিনদুপুরে যুবককে ছুরিকাঘাতে হত্যা

আবুল হাশেম রাজশাহী
  • আপডেট সময় : ০৭:১০:২২ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬ ১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
3

রাজশাহীর শাহমখদুম থানার পবা রাইসমিলপাড়া এলাকায় পূর্ব শত্রুতার জেরে মো. সাব্বির (২১) নামে এক যুবককে দিনদুপুরে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বুধবার দুপুর দেড়টার দিকে বাড়ির সামনেই এ ঘটনা ঘটে। ​নিহত সাব্বির ওই এলাকার শাহিন ইসলামের ছেলে। তিনি তার বাবার খাবারের হোটেলে কাজ করতেন। ​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একই মহল্লার আমিরুল ইসলামের ছেলে মো. জাসন (২৫) এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে অভিযোগ উঠেছে। জাসন মাদকাসক্ত এবং গত এক সপ্তাহ ধরে এলাকায় তার বেপরোয়া আচরণ বেড়ে গিয়েছিল বলে স্থানীয়রা দাবি করেছেন। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন। ​প্রত্যক্ষদর্শীরা জানান, জাসনের মা শিরিন বেগম তাঁদের আধা কাঠা জমি সাব্বিরের বাবা শাহিন ইসলামের কাছে বিক্রি করেছিলেন। এই জমি বিক্রি নিয়ে জাসন ক্ষুব্ধ ছিলেন। এর জেরে গত মঙ্গলবার তিনি শাহিন ইসলামকে মারধরও করেন। পরদিন বুধবার দুপুরে বাড়ির সামনে সাব্বিরকে একা পেয়ে তাঁর বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যান জাসন। ​ছুরিকাঘাতের পর সাব্বিরকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস জানান, সাব্বিরের বুকে গভীর ক্ষত ছিল এবং হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ​শাহমখদুম থানার অফিসার ইনচার্জ মো:ফারুক হোসেন জানান, ঘটনার পর অভিযুক্ত জাসন পালিয়ে গেছেন। তাঁকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে এবং এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাজশাহীতে প্রকাশে দিনদুপুরে যুবককে ছুরিকাঘাতে হত্যা

আপডেট সময় : ০৭:১০:২২ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬