ঢাকা ০৪:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রমজান মাসজুড়ে মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের বিএনপির নেতৃত্বাধীন বাংলাদেশের সঙ্গে ভারত কি নতুন করে কূটনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক গড়ে তুলতে পারবে সাভারে হাসপাতালের বকেয়া বিলের কারণে ১২ ঘণ্টা পর মরদেহ হস্তান্তর ঢাকা-৮ আসনের ভোট পুনর্গণনা নিয়ে নির্বাচন কমিশন যা জানাল ঝিনাইদহে ভোট-পরবর্তী হামলা, ভাঙচুর ও সহিংসতার ঘটনা। ঝিনাইদহে বিএনপির ‘দুর্গে’ জামায়াতের জয়, চারটি আসনের তিনটিতেই জয়ী ঢাকার কোন কোন আসনে কারা বিজয়ী হয়েছেন এবং তাদের জয়ের ব্যবধান কত এই তথ্য তুলে ধরুন নির্বাচন উপলক্ষে ৭২ ঘন্টার জন্য মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা জারি ঢাকা-১৯ আসনের রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শুরু হয়ে ঢাকায় ১,৪০০টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছেন বিভাগীয় কমিশনার

রমজান মাসজুড়ে মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১০:৩৩:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
49

পুরো রমজান মাস, অর্থাৎ ১৮ ফেব্রুয়ারি থেকে সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক এবং মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার (১৫ ফেব্রুয়ারি) বিচারপতি ফাহমিদা ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. ইলিয়াস আলী মন্ডল ও অ্যাডভোকেট তানজিনা ববি লিজা।

এর আগে রমজান মাসে স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াছ আলী মন্ডল সংশ্লিষ্ট শাখায় রিটটি দাখিল করেন। গত ৫ জানুয়ারি তিনি রমজানে স্কুল বন্ধ রাখার দাবিতে সরকারকে আইনি নোটিশ পাঠান। শিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের কাছে এ নোটিশ পাঠানো হয়।

নোটিশে উল্লেখ করা হয়, বাংলাদেশের প্রায় ৯৮ শতাংশ নাগরিক মুসলমান। স্বাধীনতার পর থেকে রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার প্রচলন রয়েছে, যা আইন, প্রথা ও নীতির অংশ হিসেবে বিবেচিত। সংবিধানের ৩১ অনুচ্ছেদ অনুযায়ী আইন ছাড়া কোনো কিছু করা যায় না এবং ১৫২(১) অনুচ্ছেদে ‘আইন’ বলতে দেশে প্রচলিত ও আইনগত স্বীকৃতিপ্রাপ্ত প্রথা ও রীতিকেও বোঝানো হয়েছে। তাই রমজানে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় খোলা রাখার সরকারের সিদ্ধান্তকে নোটিশে অসাংবিধানিক বলা হয়।

নোটিশে আরও বলা হয়, প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের কোমলমতি শিক্ষার্থীরা সারাদিন স্কুলে যাতায়াত ও ক্লাস করে ক্লান্ত হয়ে পড়ে, ফলে রোজা পালন তাদের জন্য কষ্টসাধ্য হয়ে উঠতে পারে। এতে ধর্মীয় অনুশীলনে বাধা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি রমজান মাসে স্কুল খোলা থাকলে শহরগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়, যা নগরবাসীর জন্য বাড়তি ভোগান্তির কারণ হয়। নোটিশের কোনো জবাব না পাওয়ায় পরবর্তীতে রিটটি দায়ের করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রমজান মাসজুড়ে মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের

আপডেট সময় : ১০:৩৩:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬