মাদক সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত করা হবে ভাকুর্তা আমিন বাজার ও তেঁতুলঝোড়া এমপি
- আপডেট সময় : ০৯:৪৪:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬ ৪০ বার পড়া হয়েছে
ঢাকা ২ আসনের সংসদ সদস্য ও ডাকসুর সাবেক ভিপি আমানউল্লাহ আমান বলেছেন, সাভারের ভাকুর্তা, আমিন বাজার ও তেঁতুলঝোড়া ইউনিয়নকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত করে নতুনভাবে গড়ে তোলা হবে। এজন্য প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সাভার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় থাকতে হবে। কোনো ধরনের চাঁদাবাজি, দখলবাজি কিংবা মাদকের বিস্তার সহ্য করা হবে না। উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
সভায় উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তারা এলাকার সার্বিক উন্নয়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।




















