ঢাকা ০২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নওগাঁয় চাঞ্চল্যকর মিতু হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেফতার ৪ নেতানিয়াহু নিহতের গুঞ্জন এ বিষয়ে নতুন বার্তা দিল ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় সাভারের পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় নান্দাইলে ইজি বাইক চাপায় প্রাণ গেল শিশুর ​রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা ২ আসামি গ্রেপ্তার উলিপুরে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ ভিজিএফ কার্ড বিতরণে কোনো ধরনের অনিয়ম হলে ছাড় দেওয়া হবে না এমপি ব্যারিস্টার সালেহী রাজশাহীর বাঘায় সিএনজি ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ আহত ২ দক্ষিণাঞ্চলের বৃহত্তম মহিপুরে ব্যবসায়ীদের গার্ডিয়ান নেই দখল অব্যবস্থাপনা ও দূষণে বাড়ছে দুর্ভোগ গোমস্তাপুরে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ পালিত

নেতানিয়াহু নিহতের গুঞ্জন এ বিষয়ে নতুন বার্তা দিল ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১০:৫১:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ ২৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
32

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিহত হয়েছেন—এমন গুঞ্জন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই গুঞ্জনের মধ্যেই নতুন বার্তা দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়।

মঙ্গলবার (১০ মার্চ) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। নেতানিয়াহু বলেন, ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান লক্ষ্য হচ্ছে ইরানের শাসনব্যবস্থাকে ভেঙে দেওয়া। ইরানে চলমান সামরিক অভিযানের প্রসঙ্গে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ইসরায়েলের উদ্দেশ্য হলো ইরানি জনগণকে বর্তমান সরকারের নিপীড়ন থেকে মুক্ত করা। তবে শেষ পর্যন্ত বিষয়টি ইরানের জনগণের ওপরই নির্ভর করবে বলেও তিনি উল্লেখ করেন।

নেতানিয়াহু আরও বলেন, এখন পর্যন্ত নেওয়া পদক্ষেপের মাধ্যমে আমরা তাদের মূল শক্তিকে দুর্বল করে দিয়েছি। আমাদের অভিযান এখনও চলমান রয়েছে।

এদিকে গুঞ্জনের মধ্যেই নেতানিয়াহুর নতুন একটি ছবি প্রকাশ করেছে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল। মঙ্গলবার (১০ মার্চ) প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, ছবিটি গত সোমবার (৯ মার্চ) তোলা।

এর আগে ইরানের তাসনিম নিউজ এজেন্সির হিব্রু সংস্করণে প্রকাশিত এক প্রতিবেদনে এই জল্পনার পেছনের কয়েকটি কারণ তুলে ধরা হয়। তবে এসব দাবি এখনো কোনো পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত বা খণ্ডন করা হয়নি।

তাসনিমের প্রতিবেদনে উল্লেখ করা কয়েকটি বিষয় হলো—

১. নেতানিয়াহুর ব্যক্তিগত চ্যানেলে সর্বশেষ ভিডিও প্রকাশিত হয়েছে প্রায় তিন দিন আগে। ছবি প্রকাশের ক্ষেত্রেও প্রায় চার দিনের ব্যবধান রয়েছে। এরপর থেকে তার নামে যেসব বক্তব্য এসেছে, সেগুলো কেবল লিখিত আকারে প্রকাশিত হয়েছে।

২. আগে প্রায় প্রতিদিনই অন্তত একটি, কখনো কখনো তিনটি পর্যন্ত ভিডিও প্রকাশ করা হতো। কিন্তু গত তিন দিনে কোনো ভিডিও প্রকাশ না হওয়ায় জল্পনা আরও বেড়েছে।

৩. হিব্রু সূত্রের বরাতে বলা হয়েছে, ৮ মার্চ থেকে নেতানিয়াহুর বাসভবনের আশপাশে নিরাপত্তা ব্যবস্থা ব্যাপকভাবে জোরদার করা হয়েছে। বিশেষ করে আত্মঘাতী ড্রোন হামলার সম্ভাবনা মাথায় রেখে অতিরিক্ত সতর্কতা নেওয়া হয়েছে বলে জানা গেছে।

৪. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং ট্রাম্পের বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফের ইসরায়েল সফর হঠাৎ বাতিল করা হয়েছে, যা আজ হওয়ার কথা ছিল। অনেকে ধারণা করছেন, নেতানিয়াহুর স্বাস্থ্য বা নিরাপত্তা সংক্রান্ত কোনো ঘটনার কারণেই এই সফর বাতিল হতে পারে।

৫. ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর সঙ্গে নেতানিয়াহুর কথিত টেলিফোন আলাপ নিয়ে ইলিসি প্রাসাদের বিবৃতিতে কোনো নির্দিষ্ট তারিখ উল্লেখ করা হয়নি। সেখানে কেবল একটি লিখিত বিবরণ প্রকাশ করা হয়েছে, যা সাধারণত সরাসরি যোগাযোগের ক্ষেত্রে দেখা যায় না।

এসব ঘটনার পর হিব্রু ভাষার বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে নেতানিয়াহুর শারীরিক অবস্থা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তবে এ বিষয়ে ইসরায়েল সরকার বা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ব্যাখ্যা বা খণ্ডন দেওয়া হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নেতানিয়াহু নিহতের গুঞ্জন এ বিষয়ে নতুন বার্তা দিল ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়

আপডেট সময় : ১০:৫১:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬