নরসিংদীর ওবায়দুল্লাহ’র মরদেহের খণ্ডিত অংশ সাভারের উদ্ধার করে পুলিশ
- আপডেট সময় : ১১:৫৯:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬ ২২ বার পড়া হয়েছে
নরসিংদী জেলার শিবপুর উপজেলার মোহাম্মদ ওবায়দুল্লাহ (৩০) নামের এক ব্যক্তির মরদেহের খণ্ডিত অংশ সাভার থেকে উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১ মার্চ) সকালে সালেহপুর ব্রিজের নীচ থেকে ওই খণ্ডিত অংশ উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেন আমিনবাজার ফার্ড়ির ইনচার্জ জাকির হোসেন।
এর আগে, নরসিংদীর ওই ব্যক্তি বিদেশে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হওয়ার পর শনিবার ঢাকার বিভিন্ন স্থান থেকে তার দুই হাত এবং পায়ের অংশ পাওয়া যায়। আঙ্গুলের ছাপ থেকে পরিচয় নিশ্চিত হওয়া যায় যে খণ্ডিত অংশের নিহত ব্যক্তি নরসিংদীর শিবপুর এলাকার মোহাম্মদ ওবায়দুল্লাহ। তিনি গণস্বাস্থ্য হোমিও নামের একটি প্রতিষ্ঠানের বিপনন কর্মকর্তা ছিলেন।
পরে পুলিশ দেহের অন্যান্য অংশ খোঁজ করতে গিয়ে এক পর্যায় এই হত্যাকাণ্ডে জড়িত ঘাতককে গ্রেপ্তার করেতে সক্ষম হয়। তার দেওয়া তথ্যমতে রোববার আমিনবাজার এলাকার সালেহপুর ব্রিজের নীচে থেকে ডুবুরিদের সহায়তায় মরদেহের কোমরের নীচের খণ্ডিত অংশ উদ্ধার করে।
এ বিষয়ে পুলিশের তদন্ত সংশ্লিষ্টরা জানান, নরসিংদীর শিবপুর উপজেলার বাসিন্দা ওবায়দুল্লাহকে নির্মমভাবে হত্যার পর তার দেহ সাত টুকরো করে রাজধানীর বিভিন্ন স্থানে ফেলে দেয় হত্যাকারী। পুলিশ মরদেহের ছয়টি খণ্ড উদ্ধারের পর সর্বশেষ খণ্ডটি সাভারের আমিনবাজার থেকে উদ্ধার করেছে।









