ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে সাংবাদিক নেতার ওপর হামলা মূল আসামিরা অধরা পুলিশের ভূমিকায় ক্ষোভ উলিপুর রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বাঘায় অবৈধ পুকুর খননে ৫০ হাজার জরিমানা আদায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাভার পৌরবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন মেয়র প্রার্থী মোঃ খোরশেদ আলম ঈদুল ফিতর উপলক্ষে সাভার পৌরসভা ১ নং ওয়ার্ড বাসীকে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী মোঃ আকতার হোসেন বেপারী ধামরাইয়ে বেতন-বোনাসের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ করে জাবি ছাত্রীর র’ক্তা’ক্ত ম’র’দে’হ উদ্ধার স্বামী পুলিশ হেফাজতে সাভার পৌরসভার ২নং ওয়ার্ডে ঈদ উপহার বিতরণ করলেন মোঃ ইয়ার রহমান উজ্জল রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মনোনীত হলেন রিটন, বরেন্দ্র প্রেসক্লাবের অভিনন্দন সাভার পৌর শ্রমিক দলের ১২১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে এতে কামালকে সভাপতি এবং আরিফকে সাধারণ সম্পাদক করা হয়েছে

ধামরাইয়ে বেতন-বোনাসের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ করে

আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:০৭:৪২ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
82

ধামরাইয়ে মার্চ মাসের অর্ধেক বেতন ও ঈদ বোনাসের দাবিতে মইন টেক্সটাইল নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা কর্মবিরতি ও বিক্ষোভ করেছেন। রোববার (১৫ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বেলীশ্বর এলাকায় কারখানার সামনে এ বিক্ষোভ করেন কারখানার প্রায় শতাধিক শ্রমিক।

শ্রমিকরা জানান, সকালে তারা কাজে যোগ দেন। এ সময় কর্তৃপক্ষের কাছে মার্চ মাসের ১৫ দিনের কাজের বেতন ও ঈদের বোনাসের দাবি জানান। তবে এতে কারখানা কর্তৃপক্ষ পাওনাদি না দেওয়ায় তারা কর্মবিরতি শুরু করেন। এরপর দুপুর ২টার দিকে কারখানার বাইরে একটি আঞ্চলিক সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।

এদিকে কারখানা কর্তৃপক্ষ বলছে, নিয়ম অনুযায়ী মাসের শেষে বেতন পরিশোধ করা হয়। ফেব্রুয়ারি মাসের বেতন গত ১৩ মার্চ পরিশোধ করা হয়েছে। এছাড়া কাজের সময়কাল অনুযায়ী তাদের একটি অংশ পাওনা পরিশোধ করা হবে।

একজন নারী শ্রমিক বলেন, ঈদের আগে আমাদের মার্চ মাসের অর্ধেক বেতন ও ঈদ বোনাস দেওয়ার দাবি করেছি। কিন্তু তারা কোনো পাওনা দেয়নি। এজন্যই আমরা কাজ বন্ধ করতে বাধ্য হয়েছি। আমরা দ্রুত আমাদের পাওনাদি পরিশোধের দাবি জানাই।

কারখানা পরিচালক ইমাম হোসেন বলেন, আমরা শ্রমিকদের ফেব্রুয়ারি মাসের বেতন গত দুই দিন আগে ১৩ মার্চ পরিশোধ করেছি। এখন তারা মার্চের অর্ধেক বেতন ও বোনাস দাবি করেছে। আমরা তাদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ধামরাইয়ে বেতন-বোনাসের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ করে

আপডেট সময় : ০৮:০৭:৪২ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬