তিন দিনের রাষ্ট্রীয় সফরে- ময়মনসিংহ ও নান্দাইল যাচ্ছেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী
- আপডেট সময় : ০৭:৩১:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬ ৬ বার পড়া হয়েছে
সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের- মাননীয় প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি- তিন দিনের এক সরকারি সফরে আগামীকাল ২৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ময়মনসিংহ ও নান্দাইল যাচ্ছেন।
মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে তাঁর এই বিস্তারিত সফরসূচি নিশ্চিত করা হয়েছে।
সফরসূচি অনুযায়ী- ২৬ ফেব্রুয়ারি সকাল আটটায় তিনি ঢাকা থেকে সড়কপথে নান্দাইলের উদ্দেশ্যে রওনা হবেন। নান্দাইলে পৌঁছে ডাকবাংলোতে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হবে। এরপর তিনি পর্যায়ক্রমে নান্দাইল প্রেসক্লাব, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, উপজেলা হাসপাতাল ও বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করবেন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। বিকেলে দলীয় কার্যালয়ে সাক্ষাৎ শেষে তিনি নিজ বাসভবনে রাত্রিযাপন করবেন।
সফরের দ্বিতীয় দিন- ২৭ ফেব্রুয়ারি (শুক্রবার) সকাল দশটায় তিনি স্থানীয় ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। বিকেলে তিনি আশরাফ চৌধুরী কামিল মাদরাসায় আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে অংশগ্রহণ করবেন।’
সফরের শেষ দিন- ২৮ ফেব্রুয়ারি (শনিবার) সকাল দশটায় নান্দাইলে স্থানীয় সুধীজনের সঙ্গে মতবিনিময় শেষে তিনি ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা হবেন। ময়মনসিংহে পৌঁছে তিনি প্রথমে ময়মনসিংহ প্রেসক্লাব পরিদর্শন করবেন। এরপর জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হবেন।’
সন্ধ্যায় ময়মনসিংহ প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ এবং স্থানীয় মসজিদে তারাবি নামাজ আদায় শেষে তিনি সড়কপথে পুনরায় ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন।’
প্রতিমন্ত্রীর সফরকে কেন্দ্র করে নান্দাইল ও ময়মনসিংহে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।’
সফরকালে তাঁর সঙ্গে মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।’






















