ঢাকা ০৫:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুয়াকাটা পৌরসভায় ফায়ার সার্ভিসের দাবিতে মানববন্ধন কুয়াকাটা বেরিবাঁধের বাইরে ভয়াবহ অগ্নিকাণ্ড ১০টি দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি বাঘায় মীরগঞ্জ এলাকাবাসীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাভার পৌরসভা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ধামরাইয়ে নিজ অর্থায়নে সড়ক সংস্কার করলেন ডা শহীদুল্লাহ কাউসার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-এর বিক্ষোভ মিছিল ধর্ষণ ও সহিংসতার বিচারের দাবিতে প্রতিবাদ করে পাবনার ঈশ্বরদীতে বিএনপি থেকে বহিষ্কৃত চার ভাইয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল সাতক্ষীরা রাসিকের উন্নয়নে প্রশাসনিক দায়িত্ব চান রিটন গাজীপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

কুয়াকাটা পৌরসভায় ফায়ার সার্ভিসের দাবিতে মানববন্ধন

পটুয়াখালী প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:১৪:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬ ১৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
28

পর্যটননগরী কুয়াকাটা পৌরসভায় একটি পূর্ণাঙ্গ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপনের দাবিতে স্থানীয় বাসিন্দারা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। শুক্রবার জুম্মা নামাজ শেষে কুয়াকাটা পৌরসভার চৌরাস্তা প্রধান সড়কে শতাধিক এলাকাবাসী এ মানববন্ধনে অংশ নেন।

বক্তারা বলেন, কুয়াকাটা একটি আন্তর্জাতিক পর্যটনকেন্দ্র হওয়া সত্ত্বেও এখানে এখনো স্থায়ী ফায়ার সার্ভিস স্টেশন নেই। অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে দূরবর্তী উপজেলা সদর থেকে ফায়ার সার্ভিস আসতে দীর্ঘ সময় লেগে যায়, ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যায়।

স্থানীয় ব্যবসায়ী ও সচেতন নাগরিকরা জানান, হোটেল-মোটেল, রেস্টুরেন্ট ও ঘনবসতিপূর্ণ এলাকায় অগ্নি-ঝুঁকি দিন দিন বাড়ছে। দ্রুত সময়ে আগুন নিয়ন্ত্রণে আনতে না পারায় ব্যবসায়ীদের ব্যাপক লোকসান গুনতে হচ্ছে।

তারা অবিলম্বে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স–এর একটি পূর্ণাঙ্গ স্টেশন স্থাপনের দাবি জানান। মানববন্ধন থেকে বক্তারা আরও বলেন, “পর্যটকদের নিরাপত্তা ও স্থানীয়দের জানমাল রক্ষায় কুয়াকাটায় স্থায়ী ফায়ার সার্ভিস এখন সময়ের দাবি।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।” এ সময় বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন এবং দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন। স্থানীয়দের আশা, সরকারের সংশ্লিষ্ট দপ্তর দ্রুত বিষয়টি বিবেচনায় নিয়ে কুয়াকাটা পৌরসভায় একটি আধুনিক ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের উদ্যোগ নিবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কুয়াকাটা পৌরসভায় ফায়ার সার্ভিসের দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ০৯:১৪:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬