ঢাকা ০৪:০১ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নরসিংদীর ওবায়দুল্লাহ’র মরদেহের খণ্ডিত অংশ সাভারের উদ্ধার করে পুলিশ  গোদাগাড়ীতে র‍্যাবের অভিযান ৮ কেজি গান পাউডার ও কাঁচের গুঁড়া উদ্ধার উলিপুরে তিস্তা নদী রক্ষায় বিক্ষোভ ও মানববন্ধন, প্রশাসনের কাছে কঠোর পদক্ষেপের দাবি আশুলিয়ায় ৩ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হাতের রগ কেটে হত্যা স্বামী পলাতক ময়মনসিংহে ডিবি পুলিশের পরিচয়ে রডবোঝাই ট্রাক ডাকাতি আমি যতদূর জানি, সর্বোচ্চ নেতা জীবিত আছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী উলিপুরে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বাঘায় বিএনপি’র বিশাল ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ব্যক্তিগত তহবিল থেকে সংস্কার উদ্যোগ ও উপহার সামগ্রী প্রদান করলেন মাহবুবুল আলম সালেহী কুয়াকাটা পৌরসভায় ফায়ার সার্ভিসের দাবিতে মানববন্ধন

উলিপুরে তিস্তা নদী রক্ষায় বিক্ষোভ ও মানববন্ধন, প্রশাসনের কাছে কঠোর পদক্ষেপের দাবি

উলিপুর কুড়িগ্রাম প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:০৫:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬ ৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
14 / 100 SEO Score
6

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় বিভিন্ন ইউনিয়নে রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিস্তা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন গ্রীন ভয়েস। রবিবার (০১ মার্চ ২০২৬) সকালে সংগঠনটির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় সচেতন নাগরিকরাও অংশ নেন।

আয়োজকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র প্রশাসনের নজর এড়িয়ে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে। এতে নদীর স্বাভাবিক গতিপ্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং আশপাশের কৃষিজমি ও বসতভিটা হুমকির মুখে পড়ছে।

বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে সমাবেশে পরিণত হয়। সমাবেশে বক্তারা নদী রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ, অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং জড়িতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান।

সমাবেশে বক্তব্য রাখেন গ্রীন ভয়েস উলিপুর উপজেলা শাখার সভাপতি সারফারাজ সৌরভ, সাংগঠনিক সম্পাদক রোমিও রায়হান, শাহরিয়ার আসাদ, আবু সোহাগসহ অন্যান্য নেতৃবৃন্দ। কর্মসূচি সঞ্চালনা করেন আবু রায়হান জাকারিয়া। এছাড়া উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি নূরনবী সরকার।

বক্তারা বলেন, অবৈধ বালু উত্তোলনের ফলে নদীভাঙন তীব্রতর হচ্ছে এবং স্থানীয় জনপদের মানুষ চরম দুর্ভোগে পড়ছেন। তারা দ্রুত প্রশাসনিক অভিযান জোরদার করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

সমাবেশ শেষে নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, সমাজের সচেতন মহল ও প্রশাসন একসঙ্গে কাজ করলে যেকোনো সমস্যা সমাধান করা সম্ভব। তিনি জানান, অবৈধ বালু উত্তোলন ও জমির টপসয়েল কেটে মাটি বিক্রির বিষয়ে প্রশাসনের অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

উলিপুরে তিস্তা নদী রক্ষায় বিক্ষোভ ও মানববন্ধন, প্রশাসনের কাছে কঠোর পদক্ষেপের দাবি

আপডেট সময় : ০৯:০৫:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬