সাভার পৌরসভা ১নং ওয়ার্ডের ভাগ্য উন্নয়ন শ্রমজীবি সমবায় সমিতির পক্ষ থেকে ২৫০ জনকে ঈদ উপহার দেওয়া হয়
- আপডেট সময় : ০৬:০৭:১০ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬ ৪২ বার পড়া হয়েছে
ভাগ্য উন্নয়ন শ্রমজীবি সমবায় সমিতি এর উদ্যোগে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। এসময় সমিতির সদস্য ও সাভার পৌরসভার ১ নং ওয়ার্ড বক্তারপুর এলাকাসহ বিভিন্ন মহল্লার এতিম অসহায় দুস্থ মহিলা ও পুরুষদের মাঝে শতাধিক ঈদ উপহার নিয়ে আসেন প্রতিষ্ঠানটি চেয়ারম্যান ও দুর্দিনে বিএনপি’র নির্যাতিত ত্যাগী কর্মী তালুকদার মো: জাহিদুল ইসলাম জুয়েল।
রবিবার (৮) মার্চ বিকেলে বক্তারপুর দরবার শরীফ সংলগ্ন বাজারে আনুষ্ঠানিক ভাবে ঈদ উপহার দেয়া হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর ও সাভার পৌরসভা মেয়র পদপ্রার্থী মোঃ খোরশেদ আলম।
এতিম অসহায় দুস্থ মহিলা ও পুরুষদের মাঝে ২৫০ শতাধিক মানুষকে। ঈদ উপহার বিতরণ করেন , তিনি সকল সাভার পৌরবাসীকে আগামী পৌর নির্বাচনের জন্য দোয়া কামনা করছেন। ঈদ উপহারে পন্য সামগ্রী মধ্যে ছিল চাল ১ কেজি, ডাল ১ কেজি, সেমাই ১ প্যাকেট, তেল ১ কেজি চিনি ১কেজি ,আলু ২ কেজি, পিয়াজ ২ কেজি।



















