ঢাকা ০১:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভিজিএফ কার্ড বিতরণে কোনো ধরনের অনিয়ম হলে ছাড় দেওয়া হবে না এমপি ব্যারিস্টার সালেহী রাজশাহীর বাঘায় সিএনজি ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ আহত ২ দক্ষিণাঞ্চলের বৃহত্তম মহিপুরে ব্যবসায়ীদের গার্ডিয়ান নেই দখল অব্যবস্থাপনা ও দূষণে বাড়ছে দুর্ভোগ গোমস্তাপুরে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ পালিত নান্দাইলে আগুনে পুড়ে নিঃস্ব কৃষক পরিবারের পাশে দাঁড়ালেন- তথ্য প্রতিমন্ত্রী সাভার জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত হুইপদের শ্রদ্ধা নিবেদন সাভার পৌরসভা ১নং ওয়ার্ডের ভাগ্য উন্নয়ন শ্রমজীবি সমবায় সমিতির পক্ষ থেকে ২৫০ জনকে ঈদ উপহার দেওয়া হয় সাভারের ভেজাল সয়াবিন তেল কারখানায় অভিযান ১ বছরের জেল ও দুই লাখ টাকা জরিমানা করে উলিপুরে আন্তর্জাতিক নারী দিবসে নারীদের পিছনে রেখেই দিবস পালন জনমনে ক্ষোভ পর্যটন নগরী কুয়াকাটায় ১২ তলা অত্যাধুনিক জানা হোটেল নির্মাণ এয়ারলাইন্স চেয়ারম্যান আসাদুজ্জামানের উদ্যোগে দ্রুতগতিতে কাজ চলমান

ভিজিএফ কার্ড বিতরণে কোনো ধরনের অনিয়ম হলে ছাড় দেওয়া হবে না এমপি ব্যারিস্টার সালেহী

উলিপুর কুড়িগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:০৯:০৯ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬ ২২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
30

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় উলিপুর উপজেলার অতিদরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্যশস্য বিতরণকে কেন্দ্র করে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ) সকাল ১০টায় উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। সভায় সভাপতিত্ব করেন উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান। এ সময় জামায়াত, বিএনপি, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, বৈষম্যবিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী বলেন, উলিপুরে ভিজিএফ কার্ড বিতরণে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। কোন ইউনিয়নের কোন ওয়ার্ডে কতটি কার্ড বরাদ্দ দেওয়া হয়েছে তা স্থানীয় জনগণকে জানাতে হবে এবং বিষয়টি গণমাধ্যমেও প্রকাশ করা হবে।

তিনি আরও বলেন, ভিজিএফ কার্ড বিতরণে কোনো ধরনের অনিয়ম বা ব্যত্যয় হলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে উদ্দেশ করে বলেন, কোনো ইউনিয়ন পরিষদে অনিয়মের ঘটনা ঘটলে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে, যাতে প্রকৃত দরিদ্র ও অসহায় মানুষ এই সহায়তা থেকে বঞ্চিত না হন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, ভিজিএফ কর্মসূচির আওতায় বরাদ্দকৃত খাদ্যশস্য যেন সঠিকভাবে প্রকৃত দরিদ্র ও অসহায় মানুষের কাছে পৌঁছে যায়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী, এবার উলিপুর উপজেলার ১৩টি ইউনিয়নে মোট ৮৩ হাজার ৩৭০ জন উপকারভোগীর মধ্যে ভিজিএফ কার্ড বিতরণ করা হবে। কার্ডপ্রতি ১০ কেজি করে মোট ৮৩৩ দশমিক ৭০০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

এছাড়া উলিপুর পৌরসভার ৪ হাজার ৬২৫টি কার্ডের বিপরীতে মোট ৪৬ দশমিক ২৫০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে, যা পৌরসভার উপকারভোগীদের মধ্যে বিতরণ করা হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চরম দারিদ্র্যের মধ্যে বসবাসকারী এবং নিয়মিত খাদ্যসংকটে ভোগা পরিবারগুলোকে অগ্রাধিকার দিয়ে ভিজিএফ কার্ড বিতরণ করা হবে।

এর মধ্যে রয়েছে—ভিটাবাড়ি ছাড়া অন্য কোনো জমি নেই এমন পরিবার, দিনমজুরের আয়ের ওপর নির্ভরশীল পরিবার, মহিলা শ্রমিক বা ভিক্ষাবৃত্তির আয়ে চলা পরিবার, উপার্জনক্ষম পূর্ণবয়স্ক পুরুষবিহীন অসচ্ছল পরিবার, স্কুলগামী শিশুকে উপার্জনের জন্য কাজ করতে হয় এমন পরিবার,

উপার্জনশীল ব্যক্তি নেই এমন পরিবার, স্বামী পরিত্যক্তা বা তালাকপ্রাপ্ত অসচ্ছল নারীর পরিবার, অসচ্ছল ও অক্ষম প্রতিবন্ধী ব্যক্তির পরিবার, ক্ষুদ্রঋণ সুবিধাবঞ্চিত পরিবার এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়ে খাদ্য ও অর্থসংকটে পড়া পরিবার। এছাড়া যেসব পরিবারের সদস্যরা বছরের অধিকাংশ সময় দুবেলা খাবার জোগাড় করতে পারেন না, সেসব পরিবারকেও এ কর্মসূচির আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভিজিএফ কার্ড বিতরণে কোনো ধরনের অনিয়ম হলে ছাড় দেওয়া হবে না এমপি ব্যারিস্টার সালেহী

আপডেট সময় : ০১:০৯:০৯ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬