ঢাকা ০৪:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাটমোহরে নবনির্বাচিত এমপি আলী আছগার আইনশৃঙ্খলা কমিটিতে আলোচনা।  বিমানবন্দরে প্রবাসীদের সুরক্ষাই সর্বোচ্চ অগ্রাধিকার- আফরোজা খানম রিতা সাভার উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে স্থানীয় এমপির মতবিনিময় সভা সাভার পৌরসভা ছাত্রদলের পক্ষ থেকে পথচারীদের মাঝে ইফতার বিতরণ করে তাজ খান নাঈম বাঘা উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে আবু সাইদ চাঁদের মত বিনিময় সভা সশস্ত্র বাহিনী বিভাগের নতুন পিএসও হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মীর মুশফিকুর রহমান। ভাঙচুরের ঘটনার পর ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের কার্যালয়কে পাবলিক টয়লেট’ হিসেবে ঘোষণা করা হয়েছে আওয়ামী লীগের বিষয়টি আইনগত প্রক্রিয়ায় পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম। উলিপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আশুলিয়ায় শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে গণস্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক গ্রেফতার করে 

ভাঙচুরের ঘটনার পর ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের কার্যালয়কে পাবলিক টয়লেট’ হিসেবে ঘোষণা করা হয়েছে

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৪৬:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬ ২১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
29

ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর চালিয়ে সেটিকে পাবলিক টয়লেট হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। আজ সোমবার বেলা সোয়া ১১টার দিকে জাতীয় বিপ্লবী মঞ্চের এক নেতার নেতৃত্বে এ কার্যাক্রম চালানো হয়।

পরে পুলিশ সদস্যরা এসে দলটিকে সরিয়ে দেন। এর আগে ২১ ফেব্রুয়ারি এই কার্যালয়ে দলীয় ও জাতীয় পাতাকা উত্তোলনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীদের কয়েকজন জানান, আজ বেলা ১১টার পর ময়মনসিংহ নগরের গাঙ্গিনারপাড়া এলাকায় আওয়ামী লীগের কার্যালয়ে যান বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়কারী এবং জাতীয় বিপ্লবী মঞ্চের কেন্দ্রীয় সদস্যসচিব আল নূর মো. আয়াস। এ সময় তাঁর সঙ্গে ছিলেন শ্রমিকসহ চারজন ব্যক্তি। শ্রমিকেরা কলাপসিবল গেটের পাশে থাকা একটি জানালা ভেঙে ফেলেন। অপর জানালাটির কিছু অংশ ভাঙা হয়।

একই সময়ে ভেতরে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ও আওয়ামী লীগের কর্মসূচির একটি ব্যানারে ছিঁড়ে ফেলা হয়। এ ছাড়া কার্যালয়টির সামনে একটি টায়ারে দাহ্য পদার্থ ঢেলে আগুন দেওয়া হয়। বেলা ১১টা ৪০ মিনিটের দিকে সেখানে একদল পুলিশ গিয়ে টায়ারের আগুন নিভিয়ে কার্যালয়টি ভাঙা বন্ধ করে। একপর্যায়ে স্থানীয় কয়েকজনের তোপের মুখে পড়েন আল নূর।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক এই নেতা আরও বলেন, ‘যত দিন পর্যন্ত বাংলার মাটিতে খুনিদের বিচার না হবে, তত দিন পর্যন্ত এই খুনিদের কোনো কার্যক্রম করতে দেওয়া যাবে না। আমরা খুনিদের মারতে চাই না, আইন অনুযায়ী তাদের ব্যবস্থা নিতে চাই। প্রশাসন অবশ্যই যেন সে ব্যবস্থা করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভাঙচুরের ঘটনার পর ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের কার্যালয়কে পাবলিক টয়লেট’ হিসেবে ঘোষণা করা হয়েছে

আপডেট সময় : ০৭:৪৬:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬