ঢাকা ০২:২১ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উলিপুরে গণহত্যা দিবস পালন শহীদদের প্রতি শ্রদ্ধা, ইতিহাস স্মরণে আলোচনা সভা বাঘায় জ্বালানি সংকট  মুহুর্তে পাম্পে তালা ডিপোতে রাতের আঁধারে সিন্ডিকেটের দৌরাত্ম্য প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে মিজান চৌধুরী আগামী ৭৫ দিনের মধ্যে পরিবর্তনশীল উলিপুর গড়ার প্রতিশ্রুতি ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী যুক্তরাষ্ট্রের একটি তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সাভারের আলোচিত সিরিয়াল কিলার সম্রাট মারা গেছে কুড়িগ্রামের নাগেশ্বরীতে পুত্রের হাতে পিতা খুন ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা আবু হুরায়রা ছুরত ছাতক উপজেলা অনলাইন প্রেসক্লাবের ঈদের শুভেচ্ছা বদলগাছী আধাইপুর ইউনিয়নে ঝাড়ু দিয়ে চাল কুড়ানো বৃদ্ধার ঘরে পৌঁছালো ঈদ সামগ্রী 

বিএনপি’র উদ্যোগে উলিপুরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৪৯:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ ৪০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
52

পবিত্র মাহে রমজান উপলক্ষে কুড়িগ্রামের উলিপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ ২০২৬) বিকেলে উপজেলার থেতরাই ইউনিয়নের ফাসিদাহ বাজার সংলগ্ন আবুল কাশেম-সালমা বেগম নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করে উলিপুর উপজেলা বিএনপি, উলিপুর পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ।

অনুষ্ঠানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

উলিপুর পৌর ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএনপি নেতা খুসবুহ আহমেদ।

এ সময় বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু জাফর সোহেল রানা, রংপুর কারমাইকেল কলেজ ছাত্রদলের সাবেক জিএস ফিরোজ কবীর কাজল, উলিপুর উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক ছাবেদ আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য জাহিদ হোসেনসহ উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এছাড়াও স্থানীয় সুধী সমাজের ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষপর্যায়ে বিএনপি নেতা আলহাজ্ব আব্দুস সালাম দোয়া পরিচালনা করেন এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়। পরে উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিএনপি’র উদ্যোগে উলিপুরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় : ০৬:৪৯:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬