ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উলিপুরে গণহত্যা দিবস পালন শহীদদের প্রতি শ্রদ্ধা, ইতিহাস স্মরণে আলোচনা সভা বাঘায় জ্বালানি সংকট  মুহুর্তে পাম্পে তালা ডিপোতে রাতের আঁধারে সিন্ডিকেটের দৌরাত্ম্য প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে মিজান চৌধুরী আগামী ৭৫ দিনের মধ্যে পরিবর্তনশীল উলিপুর গড়ার প্রতিশ্রুতি ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী যুক্তরাষ্ট্রের একটি তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সাভারের আলোচিত সিরিয়াল কিলার সম্রাট মারা গেছে কুড়িগ্রামের নাগেশ্বরীতে পুত্রের হাতে পিতা খুন ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা আবু হুরায়রা ছুরত ছাতক উপজেলা অনলাইন প্রেসক্লাবের ঈদের শুভেচ্ছা বদলগাছী আধাইপুর ইউনিয়নে ঝাড়ু দিয়ে চাল কুড়ানো বৃদ্ধার ঘরে পৌঁছালো ঈদ সামগ্রী 

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে মিজান চৌধুরী

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:০৭:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
20

সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী বলেছেন, দীর্ঘ দেড়যুগ পর একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকারের অধীনে এদেশের মানুষ শান্তিপূর্ণ ও সৌহাদ্রপূর্ণ পরিবেশে ঈদুল ফিতর উদযাপন করেছে। শহীদ জিয়া ও মরহুমা বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসুরী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ সমৃদ্ধির পথে যাত্রা শুরু করেছে। বাংলাদেশ স্বল্প সময়ে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হবে। সবাইকে সাথে নিয়ে সুনামগঞ্জ জেলাকে একটি মডেল জেলায় পরিনত করতে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। আবেগ তাড়িত কন্ঠে তিনি বলেন, আমার নিজ নির্বাচনী এলাকা ছাতক ও দোয়ারাবাজারের কাংখিত উন্নয়ন নিশ্চিত করতে আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাব।তিনি বলেন, ঈদুল ফিতরের সাম্য, সম্প্রীতি ও মানবিকতার শিক্ষার আলোকে আর্তমানবতার কল্যাণে সবাইকে আত্মনিয়োগ করতে হবে।

সোমবার বিকেলে ছাতকের রাজাপুর জয়েন্ট কনভেনশন সেন্টারে ছাতক উপজেলা ও পৌর বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী ও সর্বস্থরের মানুষের সাথে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় কালে মিজান চৌধুরী উপরোক্ত কথাগুলো বলেন। ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় সভায় সভাপতিত্ব করেন ছাতক উপজেলা বিএনপির আহবায়ক ফরিদ উদ্দীন। পৌর বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন মহির পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফারুক আহমদ, ছাতক উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু হুরায়রা সুরত, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন সালমান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে মিজান চৌধুরী

আপডেট সময় : ০৫:০৭:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬