ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্বাচন উপলক্ষে ৭২ ঘন্টার জন্য মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা জারি ঢাকা-১৯ আসনের রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শুরু হয়ে ঢাকায় ১,৪০০টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছেন বিভাগীয় কমিশনার নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে হুঁশিয়ারি দিয়েছেন র‍্যাবের মহাপরিচালক। যুক্তরাজ্যের ইতিহাসে প্রথম মুসলিম প্রধানমন্ত্রী হিসেবে কি নতুন ইতিহাস রচনা করতে পারবেন শাবানা মাহমুদ? মুরাদনগরে অর্থ বিতরণের অভিযোগে জামায়াতের এক নেতা আটক হয়েছেন। ভোটের প্রচারণা গাড়িতে জনমত বাক্সে উঠে আসছে মানুষের ভাবনা ক্ষমতা গ্রহণের একেবারে দ্বারপ্রান্তে তারেক রহমান ভোটের গোপন কক্ষে ছবি তোলা সম্পূর্ণ নিষিদ্ধ ইসি সচিব ষড়যন্ত্র প্রতিহত করতে নেতা কর্মীদের ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ফজরের নামাজ আদায়ের আহ্বান জানালেন তারেক রহমান

ঢাকা-১৯ আসনের রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শুরু হয়ে

আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৫৬:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬ ৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
8

রাত পোহালেই ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সারাদেশের ন্যায় ঢাকা-১৯ (সাভার ও আশুলিয়ায়) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ইতোমধ্যে ১১ ফেব্রুয়ারি বুধবার সাভার অধর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে উপজেলার প্রতিটি কেন্দ্রে ব্যালট বাক্স পৌঁছে দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এ আসনে মোট ২৭৫টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে নিরাপত্তা জোরদার এবং প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভোটার সংখ্যার দিক থেকে ঢাকার ২০টি আসনের মধ্যে সবচেয়ে বড় এই আসন। ৭ লাখ ৪৭ হাজার ৭০ জন ভোটারের মধ্যে প্রায় অর্ধেক ৩ লাখ ৬৭ হাজার ১৫১ জনই নারী। তৃতীয় লিঙ্গের ভোটার ১৩ জন। ২৭৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৩৮টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। বিপুল সংখ্যক ভোটারের অংশগ্রহণে নির্বাচনকে ঘিরে পুরো আসনে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ঢাকা-১৯ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম জানিয়েছেন, উপজেলায় মোট ২৭৫টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে ৩৮টি কেন্দ্রকে অতিগুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তিনি বলেন, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে ৬টি করে সিসি ক্যামেরা এবং অন্যান্য কেন্দ্রে ৪টি করে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। নির্বাচন অবাধ ও নিরপেক্ষ রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক নজরদারিতে থাকবে। নিরাপত্তা ও প্রযুক্তিনির্ভর নজরদারি সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পুরো আসনে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ, বিজিবি, আনসার ও র্যাব মোতায়েন থাকবে। পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স, মোবাইল কোর্ট ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে দায়িত্ব পালন করবেন। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ভোটকেন্দ্রগুলোতে প্রযুক্তিনির্ভর পর্যবেক্ষণ জোরদার করা হয়েছে, যাতে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলা দ্রুত শনাক্ত ও প্রতিরোধ করা যায়। শান্তিপূর্ণ ভোটের প্রত্যাশা প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, সব প্রস্তুতি সম্পন্ন হওয়ায় ঢাকা-১৯ আসনে ভোটগ্রহণ শান্তিপূর্ণ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে। ভোটারদের নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানানো হয়েছে। সার্বিকভাবে বলা যায়, কঠোর নিরাপত্তা, প্রযুক্তিনির্ভর নজরদারি এবং প্রশাসনের তৎপরতায় ঢাকা-১৯ আসনের নির্বাচন ঘিরে তৈরি হয়েছে প্রস্তুতির শেষ মুহূর্তের ব্যস্ততা; এখন অপেক্ষা ভোটের দিনের শান্তিপূর্ণ পরিবেশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঢাকা-১৯ আসনের রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শুরু হয়ে

আপডেট সময় : ০৭:৫৬:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬