ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকায় ১,৪০০টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছেন বিভাগীয় কমিশনার নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে হুঁশিয়ারি দিয়েছেন র‍্যাবের মহাপরিচালক। যুক্তরাজ্যের ইতিহাসে প্রথম মুসলিম প্রধানমন্ত্রী হিসেবে কি নতুন ইতিহাস রচনা করতে পারবেন শাবানা মাহমুদ? মুরাদনগরে অর্থ বিতরণের অভিযোগে জামায়াতের এক নেতা আটক হয়েছেন। ভোটের প্রচারণা গাড়িতে জনমত বাক্সে উঠে আসছে মানুষের ভাবনা ক্ষমতা গ্রহণের একেবারে দ্বারপ্রান্তে তারেক রহমান ভোটের গোপন কক্ষে ছবি তোলা সম্পূর্ণ নিষিদ্ধ ইসি সচিব ষড়যন্ত্র প্রতিহত করতে নেতা কর্মীদের ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ফজরের নামাজ আদায়ের আহ্বান জানালেন তারেক রহমান নির্বাচনকে ঘিরে কোনো হুমকি নেই, এই শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক: ডিএমপি কমিশনার ময়মনসিংহে বিদ্রোহীদের প্রভাব বাড়ছে, চাপের মুখে দলীয় প্রার্থী

ঢাকায় ১,৪০০টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছেন বিভাগীয় কমিশনার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৬:২২ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬ ৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
13

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার ১ হাজার ৪০০ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী। বুধবার ঢাকায় নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। ঢাকা বিভাগীয় কমিশনার বলেন, নির্বাচন এবং গণভোটের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়। আজ সন্ধ্যার আগেই প্রিজাইডিং অফিসারদের মাধ্যমে কেন্দ্রগুলোতে ভোটের সরঞ্জামাদি পৌঁছে যাবে। তিনি বলেন, এখন পর্যন্ত নিরাপত্তার কোনো ঝুঁকি নেই। আমরা কোনো চাপ অনুভব করছি না। এখন পর্যন্ত ৫২টি আচরণবিধি ভঙ্গের অভিযোগ এসেছে। সবগুলোই নিষ্পত্তি করা হয়েছে। তবে এ সময় রিটার্নিং কর্মকর্তা জানান, ঢাকার ১৩টি আসনে ১ হাজার ৪০০টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বলে বিবেচনায় রেখেছে নির্বাচন কমিশন। তাই এই প্রতিটি কেন্দ্রে স্বাভাবিকের চেয়ে বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। এছাড়া, ঢাকায় বৃহস্পতিবার ৮০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং দুইজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য থাকবেন পর্যাপ্ত পুলিশ, র‍্যাব, বিজিবি এবং সেনাবাহিনীর সদস্য। শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, ঢাকার ৯০ শতাংশ ভোটকেন্দ্র সিসিটিভির আওতাধীন থাকবে। বডিওর্ন ক্যামেরা নিয়ে দুইজন আনসার সদস্য থাকবেন। তারা রিয়েল টাইম ফুটেজ আপলোড দেবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঢাকায় ১,৪০০টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছেন বিভাগীয় কমিশনার

আপডেট সময় : ০১:৩৬:২২ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬