ঢাকা ১২:১৯ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চাইলেন শামা ওবায়েদ সাভারের হেযবুত তওহীদের কর্মী সভা অনুষ্ঠিত হয় কাশিমপুরে সুপ্রিম গার্মেন্টসের গুদামে আগুন, সাড়ে ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে মানব কল্যাণে সকাল থেকে সন্ধ্যা ছুটে চলেছেন শামীম সরকার বাঘায় হাফেজিয়া মাদ্রাসার উন্নয়নে সুধী সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ডিভি লটারি চালুর নির্দেশ ট্রাম্প প্রশাসনকে বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন সাভারে চিকিৎসকের অবহেলায় শিশুমৃত্যুর অভিযোগ, হাসপাতালে ভাঙচুর বাঘায় কৃষিজমিতে পুকুর খননের অভিযোগে অভিযান রিল বানাতে ব্যস্ত বাবা-মা ঢেউয়ে ভেসে যাচ্ছিল শিশু শেষ মুহূর্তে প্রাণ বাঁচালেন প্রত্যক্ষদর্শী সাভার সেটেলমেন্ট অফিসে ভুয়া কর্মকর্তা কবিরের দাপট

রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চাইলেন শামা ওবায়েদ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৪১:০৯ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
21

রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চাইলেন শামা ওবায়েদ

রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে দ্রুত ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে জাতিসংঘের আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

শনিবার ঢাকার একটি হোটেলে ‘জোনটা ইন্টারন্যাশনাল, ডিস্ট্রিক্ট ২৫’ এবং বাংলাদেশের ‘জোনটা ক্লাবসমূহ’ আয়োজিত জাতিসংঘ দিবস উদযাপন অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ আহ্বান জানান।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক বিশ্ব গড়ে তুলতে কার্যকর জাতিসংঘ ও শক্তিশালী আন্তর্জাতিক সংহতি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বহুপাক্ষিকতাকে এগিয়ে নেওয়ার বিষয়ে সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন শামা ওবায়েদ। একই সঙ্গে জাতিসংঘের তিনটি মূল স্তম্ভ—উন্নয়ন, শান্তি ও নিরাপত্তা এবং মানবাধিকার—বাস্তবায়নে বাংলাদেশের প্রতিশ্রুতির কথাও তুলে ধরেন তিনি।

জাতিসংঘের শান্তিরক্ষা ও শান্তি বিনির্মাণ কার্যক্রমসহ বিভিন্ন উদ্যোগে বাংলাদেশের দীর্ঘদিনের অবদানের কথা উল্লেখ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

এ ছাড়া পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সভাপতিত্বে চলমান ৮১তম জাতিসংঘ সাধারণ অধিবেশনে বাংলাদেশের গঠনমূলক অংশগ্রহণের বিষয়টি তুলে ধরেন তিনি। সংলাপের পরিবেশ তৈরি, ঐকমত্য প্রতিষ্ঠা এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও উল্লেখ করেন প্রতিমন্ত্রী।

শামা ওবায়েদ ‘টেকসই উন্নয়নের জন্য ২০৩০ এজেন্ডা’ বাস্তবায়নে বাংলাদেশের ধারাবাহিক প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের লক্ষ্যে এগিয়ে চলা বাংলাদেশের মতো দেশগুলোর জন্য নির্ভরযোগ্য আন্তর্জাতিক সহায়তা, সাশ্রয়ী অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর এবং আন্তর্জাতিক বাজারে নিরবচ্ছিন্ন প্রবেশাধিকার অত্যন্ত প্রয়োজন।

নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশি নারী সদস্যদের অবদানের প্রশংসা করেন। পাশাপাশি লিঙ্গভিত্তিক সহিংসতা, ডিজিটাল হয়রানি এবং নারীদের সমান সুযোগ পাওয়ার পথে বিদ্যমান বাধা দূর করার ওপর জোর দেন তিনি।

এ সময় ‘জাতিসংঘের নারী, শান্তি ও নিরাপত্তা’ এজেন্ডা এগিয়ে নিতে সম্প্রতি শুরু হওয়া ‘ঢাকা সংলাপ’-এর মতো উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন শামা ওবায়েদ। এসব উদ্যোগের মাধ্যমে নারীর অংশগ্রহণ বৃদ্ধি এবং শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখার ওপর গুরুত্ব দেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চাইলেন শামা ওবায়েদ

আপডেট সময় : ০৮:৪১:০৯ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬